শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা দেবে নেদারল্যান্ডস

    রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা দেবে নেদারল্যান্ডস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে নেদারল্যান্ডস। সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের নবনিযুক্ত রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল।

    পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উপদেষ্টা রাষ্ট্রদূতের মেয়াদকালে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেন। তিনি দুই দেশের সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতির প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন।

    রাষ্ট্রদূত সদ্য সমাপ্ত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে উচ্চ পর্যায়ের সম্পৃক্ততার কথা উল্লেখ করে স্থিতিশীলতা বজায় রাখা, গণতান্ত্রিক সংস্কার এগিয়ে নেওয়া এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টার প্রতি নেদারল্যান্ডসের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি তৈরি পোশাক, অভিবাসন, পানিসম্পদ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন এবং সামুদ্রিক অর্থনীতির মতো অগ্রাধিকারমূলক ক্ষেত্রগুলোতে সম্প্রসারিত সম্পৃক্ততার সম্ভাবনার ওপর জোর দেন। রাষ্ট্রদূত বেসরকারি খাতের উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগের কথা তুলে ধরেন।  

    উপদেষ্টা উদ্ভাবন, অর্থনৈতিক প্রবৃদ্ধি টেকসই করা এবং গণতান্ত্রিক স্থিতিস্থাপকতা জোরদার করার ক্ষেত্রে বাংলাদেশের তরুণ ও গতিশীল জনসংখ্যার গুরুত্বের ওপর জোর দেন। তিনি পানি ব্যবস্থাপনা, কৃষি ও প্রযুক্তিতে নেদারল্যান্ডসের কারিগরি দক্ষতার স্বীকৃতি দেন এবং এই ক্ষেত্রগুলোতে বৃহত্তর সহযোগিতাকে স্বাগত জানান। 
    তিনি নিরাপদ, সুশৃঙ্খল এবং সু-নিয়ন্ত্রিত অভিবাসন পথ প্রতিষ্ঠার মাধ্যমে শক্তিশালী সহযোগিতার সুযোগ তুলে ধরেন, অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে বাংলাদেশের অটল অবস্থান পুনর্ব্যক্ত করেন। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন