বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj

দাম কমেছে এলপি গ্যাসের

দাম কমেছে এলপি গ্যাসের
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম কমানো হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১২৭০ টাকা থেকে নামিয়ে ১২৪১ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ২৯ টাকা কম।

মঙ্গলবার (৭ অক্টোবর) দাম কমানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।

এছাড়া অটোগ্যাসের দাম ৫৮ টাকা ১৫ পয়সা থেকে কমিয়ে ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে সেপ্টেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া অটোগ্যাসের দাম ১৩ পয়সা কমিয়ে ৫৮ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন