শেখ হাসিনা বিমানে, নাকি হেঁটে ফিরবেন-সিদ্ধান্ত ভারতের সঙ্গে আলোচনায়

মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন কি না, তা নিয়ে তাঁর সঙ্গে সরকারের কোনো আলোচনা নেই। প্রত্যর্পণ এবং তাঁকে কীভাবে হস্তান্তর করা হবে, সে বিষয়ে ভারতের সঙ্গে কথা হবে।
জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা শুধু অভিযুক্ত নন, তিনি দণ্ডিত অপরাধী। তাঁর ভাষ্য, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে বিমানে, বাংলাদেশ বিমানে নাকি হেঁটে আসবেন—সেটি হস্তান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে ভারতের সঙ্গে আলোচনার বিষয়।
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে দেওয়া বক্তব্যকে ‘রাজনৈতিক ধোঁয়াশা’ হিসেবে উল্লেখ করেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের কাছে নিজের রাজনৈতিক গুরুত্ব তুলে ধরতেই শেখ হাসিনা এমন বক্তব্য দিচ্ছেন।
ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের বক্তব্য নিয়ে প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, ভারতীয় গণমাধ্যমের বক্তব্য এক বিষয়; তবে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্যও বাংলাদেশের নজরে এসেছে। এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে ভারতের প্রতি প্রত্যাশা জানান তিনি।
দুই দেশের সম্পর্কের প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ ও ভারত কেউই প্রতিবেশী পরিবর্তন করতে পারবে না। তাই ইতিবাচকভাবে সম্পৃক্ত থাকা ছাড়া দুই দেশের সামনে বিকল্প নেই। এ ধরনের মন্তব্য পারস্পরিক সম্পর্ককে চাপে ফেলতে পারে।