মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • চার পেসার নিয়ে বাংলাদেশের একাদশ নির্বাচন সঠিক: মাকেতা রোহিঙ্গা গণহত্যার রায় পূর্ণাঙ্গ বাস্তবায়নের আহ্বান ১৪ দেশের স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ মহড়া দেখতে গেলেন প্রধানমন্ত্রী প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনাকে ফিরতে দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বগুড়া সিএমএইচে মারা গেলেন অভিনেতা সোহেল খান বিজয় দিবসে দেশে ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন বিমানের ফ্লাইট দেশে ২২ ক্যারেট সোনার ভরি ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা ঢাকা ও আশপাশের জেলাসহ বিভিন্ন স্থানে ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন শিকাগোর সড়কের নাম ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৬৭
  • স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ মহড়া দেখতে গেলেন প্রধানমন্ত্রী

    স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ মহড়া দেখতে গেলেন প্রধানমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী তারেক রহমান নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে ঢাকা ছেড়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হন তিনি।

    সেখানে তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ ১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন প্রধানমন্ত্রী। এ সময় দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শন করবেন তিনি। পাশাপাশি অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

    বিশেষ এই মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নিচ্ছে।

    মহড়া পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন