মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • ৯ মাসে পুঁজিবাজারে ৬২ হাজার বিনিয়োগকারী বিমুখ

    ৯ মাসে পুঁজিবাজারে ৬২ হাজার বিনিয়োগকারী বিমুখ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের পুঁজিবাজার দীর্ঘ সময় ধরে মন্দাভাবের মধ্যে রয়েছে। করোনা মহামারির সময়ে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়ে গেলেও ২০২১ সালের মাঝামাঝি থেকে ধীরে ধীরে তা কমতে শুরু করে। চলতি বছরের প্রথম নয় মাসে পুঁজিবাজার ছেড়েছেন প্রায় ৩০ হাজার বিনিয়োগকারী, এবং আরও ৩২ হাজারের বেশি বিনিয়োগকারীর বিও হিসাব শূন্য হয়ে গেছে। ফলে মোট ৬২ হাজার ১১০ বিনিয়োগকারী নিষ্ক্রিয় হয়েছেন।

    সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) তথ্য অনুযায়ী, ২০২২ সালের ৩১ ডিসেম্বর পুঁজিবাজারে মোট বিও হিসাবধারীর সংখ্যা ছিল ১৬ লাখ ৮২ হাজার ৪৫২টি, যা সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত কমে দাঁড়িয়েছে ১৬ লাখ ৩২ হাজার ২৭টি। এর মধ্যে শেয়ার রয়েছে এমন বিও হিসাব ১২ লাখ ৯ হাজার ২০৭টি।

    শেয়ার শূন্য বিও হিসাব বেড়ে হয়েছে ৩ লাখ ৭৫ হাজার ৮৫৯টি। এ সময়ে পুরুষ বিনিয়োগকারীর বিও হিসাব কমেছে ১৯ হাজার ৭২২টি, নারী বিনিয়োগকারীর কমেছে ১০ হাজার ৭৩৫টি। দেশের মোট বিনিয়োগকারীর সংখ্যা কমেছে ২৭ হাজার ৫৬৭টি, বিদেশি ও প্রবাসী বাংলাদেশিদের কমেছে ২ হাজার ৮৯০টি।

    একজন ব্রোকারেজ হাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘বিনিয়োগকারীদের মধ্যে দীর্ঘমেয়াদি আতঙ্ক বিরাজ করছে। বাজারে আস্থা বাড়াতে নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম কম এবং নতুন আইপিওও নেই। এসব কারণে বিনিয়োগকারীরা বাজার ছাড়ছেন।

    তবে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সাইফুল ইসলাম আশাবাদী, বিএফএফের বার্ষিক ফি কমানো এবং নিয়ন্ত্রক সংস্থার পদক্ষেপের ফলে শিগগিরই বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরবে এবং পুঁজিবাজারে স্থিতিশীলতা আসবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন