শনিবার, ৩০ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ১০০ দিনের সরকারের কাজের অগ্রগতির চিত্র তুলে ধরলেন উপদেষ্টা এআই ক্যামেরা ব্যবহার করে প্রতারণা, ডিএমপির বিশেষ সতর্কবার্তা হামে মৃত্যু সংখ্যা বেড়ে ৫৪৫, নতুন আক্রান্ত ১,২২৪ ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত মক্কা, শুরু হজের আনুষ্ঠানিকতা সমালোচনার ঝড়ে বেতারের পোশাক নির্দেশনা প্রত্যাহার টাঙ্গাইলে প্রাণঘাতী দুর্ঘটনায় জামায়াতের শোক প্রকাশ রাজধানীতে হঠাৎ মুষলধারে বৃষ্টি, কিছুটা স্বস্তি নগরবাসীর আজ থেকে মেট্রোরেলে বিশেষ ভাড়া সুবিধা পাচ্ছেন বয়োজ্যেষ্ঠ ও প্রতিবন্ধীরা ভয়াবহ দুর্ঘটনায় টাঙ্গাইলে ১৫ শ্রমিকের মৃত্যু, পরিচয় শনাক্ত ঈদের ঠিক আগে আবারও সোনার দাম বাড়াল বাজুস
  • দুই ঘণ্টায় ডিএসইতে লেনদেন ৩১৫ কোটি টাকা, সব সূচক উত্থানে

    দুই ঘণ্টায় ডিএসইতে লেনদেন ৩১৫ কোটি টাকা, সব সূচক উত্থানে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ১২টার মধ্যে প্রায় ৩১৫ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এ সময় সবগুলো মূল্যসূচকের সামান্য উত্থান দেখা গেছে।

    বাজার বিশ্লেষণে দেখা গেছে, বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর শরীয়াহ কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ৯ পয়েন্ট বেড়ে এক হাজার ১৭৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯০ পয়েন্ট হয়েছে।

    প্রথম দুই ঘণ্টায় ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৮৮টির। বিপরীতে কমেছে ৪৪টির। আর ৬০টির দর অপরিবর্তিত ছিল। বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে মোট ১৫৪ কোটি ১৬ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে।

    মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রথম দুই ঘণ্টার লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার। এই সময় পর্যন্ত কোম্পানিটির মোট ১৮ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

    দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) প্রথম দুই ঘণ্টায় সবগুলো সূচক বেড়েছ। এর মধ্যে সিএএসপিআই সূচক ৬৫ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১০০ পয়েন্ট হয়েছে। আর সিএসসিএক্স সূচকটি ৩৪ পয়েন্ট বেড়ে ৯ হাজার ২৭৮ পয়েন্টে উঠেছে।

    এসময় পর্যন্ত সিএসইতে মোট ১২৩টি সিকিউরিটিজের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ২৭টির, আর ১৪টির দর অপরিবর্তিত রয়েছে। প্রথম দুই ঘণ্টায় এক্সচেঞ্জটিতে লেনদেন হয়েছে ২ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন