বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম

ঐশ্বর্যা রাই বচ্চনের প্যারিস সফর, সঙ্গে কে আছেন?

ঐশ্বর্যা রাই বচ্চনের প্যারিস সফর, সঙ্গে কে আছেন?
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

প্যারিস ফ্যাশন উইকে লরিয়েলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অংশ নিতে প্যারিস পৌঁছেছেন বলিউডের প্রখ্যাত অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চন। অভিনেত্রীর কোনও আয়োজনেই অংশ নিলে সাধারণত প্রশ্ন ওঠে, তার সফরসঙ্গী কে। ভক্তদের মধ্যে অনেকেই মনে করেছিলেন ঐশ্বর্যার সঙ্গে দেখা যাবে তার স্বামী, বলিউড অভিনেতা অবিষেক বচ্চনকে। তবে এই সফরে তিনি সঙ্গে নেই; অভিনেত্রীর সঙ্গে রয়েছেন তার কন্যা আরাধ্যা বচ্চন।

প্যারিসে ঐশ্বরিয়া রাই, নায়িকার সফরসঙ্গী কে

এনডিটিভি থেকে জানা যায়, প্যারিসের হোটেলে প্রবেশের আগে ঐশ্বরিয়ার বেশ কয়েকটি ভিডিও ও ছবি শেয়ার করেছে ভক্তদের একটি ফ্যানপেজ। নীল রঙের প্যান্ট ও ব্লেজারে হাজির হন তিনি। হোটেলের সামনে এক ভক্তের সঙ্গে ছবি তোলেন ঐশ্বরিয়া।

অন্য এক ভিডিওতে দেখা যায়, হোটেলের বাইরে অপেক্ষমাণ এক ভক্ত ঐশ্বরিয়াকে দেখে কান্নায় ভেঙে পড়লে তাকে কাছে টেনে নিয়ে চোখের পানি মুছে দেন সাবেক বিশ্বসুন্দরী। সেই মুহূর্তেই ভক্তের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন ও ছবি তুলেন ঐশ্বরিয়া। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওগুলো দেখে অনুরাগীরা মন্তব্য করেছেন, ‘তিনি কতটা মিষ্টি আর যত্নশীল সেটা স্পষ্ট।’

কিছুদিন আগে ঐশ্বরিয়া ও অভিষেক বচ্চনের দাম্পত্য নিয়ে আলাদা হওয়ার গুঞ্জন শোনা গেলেও এ বছরের কান চলচ্চিত্র উৎসবে গাঢ় সিঁদুর পরে সবাইকে চুপ করিয়ে দেন অভিনেত্রী। অভিনয়ে ঐশ্বরিয়াকে সর্বশেষ দেখা গেছে মণি রত্নমের ঐতিহাসিক অ্যাকশনধর্মী সিনেমা ‘পন্নিয়িন সেলভান টু’ সিনেমায়। 


দৈএনকে/জে .আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন