বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দ্বিতীয় প্রান্তিকে চার আর্থিক প্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে জলবায়ু সংকটে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি হুমকিতে, সতর্ক করল বিশ্বব্যাংক মানবপাচার ও অনলাইন স্ক্যামের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি: স্বরাষ্ট্রমন্ত্রী ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না: জামায়াত আমির আরও বড় পরিসরে কনসার্টের প্রতিশ্রুতি দিলেন রুনা লায়লা রাষ্ট্রপতি পদে কে আসছেন? শনিবার গুরুত্বপূর্ণ বৈঠকে বিএনপি মিয়ামিতে ফিরেই প্রস্তুতি শুরু মেসির, কবে মাঠে নামবেন? পাঁচ দিনের বিরতি শেষে আবারও ইরানে যুক্তরাষ্ট্রের শক্তিশালী হামলা শনিবার বসছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক দেশে ফিরলে আইনের মুখোমুখি হবেন শেখ হাসিনা: আইনমন্ত্রী
  • আরও বড় পরিসরে কনসার্টের প্রতিশ্রুতি দিলেন রুনা লায়লা

    আরও বড় পরিসরে কনসার্টের প্রতিশ্রুতি দিলেন রুনা লায়লা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দীর্ঘ সংগীতজীবনের প্রথম একক কনসার্টের পর দর্শকদের অভূতপূর্ব ভালোবাসায় সাড়া দিয়েছেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, দর্শক-শ্রোতাদের ভালোবাসা তাকে গভীরভাবে স্পর্শ করেছে। সেই অনুপ্রেরণায় ভবিষ্যতেও নিয়মিত গান গেয়ে যেতে চান তিনি।

    গত ২৪ জুলাই রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে রুনা লায়লাকে বিশেষ সম্মাননা দেওয়ার পাশাপাশি আয়োজন করা হয় তার একক সংগীতানুষ্ঠান। প্রায় ৬২ বছরের সংগীতজীবনে এটিই ছিল শিল্পকলা একাডেমির মঞ্চে তার প্রথম একক কনসার্ট।

    অনুষ্ঠানে রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে আসা অসংখ্য সংগীতপ্রেমীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করে পুরো সন্ধ্যা মাতিয়ে রাখেন রুনা লায়লা। শুধু গান নয়, অনুষ্ঠান উপস্থাপক আফজাল হোসেন এবং দর্শকদের সঙ্গে আন্তরিক আলাপ ও রসিকতার মধ্য দিয়েও তিনি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।

    অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। অনলাইন ও অফলাইন—দুই ক্ষেত্রেই প্রশংসায় ভাসেন এই কিংবদন্তি শিল্পী।

    ভিডিও বার্তায় রুনা লায়লা বলেন, তিনি দর্শকদের প্রতি গভীর কৃতজ্ঞ। তাদের ভালোবাসা, শুভেচ্ছা ও উৎসাহ তাকে নতুন করে গান গাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে।

    তিনি বলেন, “আমাকে যারা এত ভালোবাসা ও সম্মান দিয়েছেন, সবার প্রতি আন্তরিক ধন্যবাদ। আপনাদের ভালোবাসায় আমি সত্যিই অভিভূত। বাংলাদেশের শিল্পী হিসেবে আমি গর্বিত। শুধু বাংলাদেশ নয়, ভারত ও পাকিস্তানেও আমার অসংখ্য শ্রোতা রয়েছেন। তাদের সবার ভালোবাসা আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। আপনাদের জন্যই আমি নিয়মিত গান করে যেতে চাই। ইনশাআল্লাহ, গান কখনোই ছাড়ব না।”

    শিল্পকলা একাডেমির কনসার্টে সীমিত আসনের কারণে অনেক দর্শক প্রবেশ করতে না পারার বিষয়টিও উল্লেখ করেন তিনি। রুনা লায়লা জানান, ভবিষ্যতে আরও বড় পরিসরে কনসার্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে আরও বেশি মানুষ সরাসরি তার গান উপভোগ করতে পারেন।

    তিনি বলেন, “শিল্পকলার অডিটোরিয়ামে আসনসংখ্যা সীমিত ছিল। ফলে অনেকেই কনসার্টে উপস্থিত থাকতে পারেননি। সামনে আরও বড় ভেন্যুতে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। আশা করি, তখন আরও বেশি দর্শকের সামনে গান গাওয়ার সুযোগ পাব।”

    এদিকে আন্তর্জাতিক অঙ্গনেও ব্যস্ত সময় কাটছে রুনা লায়লার। প্রায় এক দশক পর তিনি অস্ট্রেলিয়ায় কনসার্ট করতে গেছেন। আগামী ১ আগস্ট সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে ‘বাংলাদেশ নাইট’ অনুষ্ঠানে তিনি গান পরিবেশন করবেন। একই মঞ্চে থাকবেন সংগীতশিল্পী পিন্টু ঘোষ এবং ইমন চৌধুরীর গানের দল ‘বেঙ্গল সিম্ফনি’।

    এ ছাড়া ৮ আগস্ট মেলবোর্নের রিসাইটাল সেন্টারে অনুষ্ঠিত হবে ‘রুনা লায়লা অ্যান্ড সিম্ফনি লিগ্যাসি ট্যুর’, যেখানে দর্শকদের জন্য পরিবেশন করবেন তার জনপ্রিয় সব গান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ