বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম

শনিবার বসছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

শনিবার বসছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শনিবার (১ আগস্ট) দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করেছে। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

বুধবার (২৯ জুলাই) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থায়ী কমিটির সদস্যদের বৈঠকের সময় ও স্থান সম্পর্কে ইতোমধ্যে অবহিত করা হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী দলের শীর্ষ নেতারা এতে অংশ নেবেন।

বৈঠকের সম্ভাব্য আলোচ্যসূচি সম্পর্কে জানতে চাইলে শায়রুল কবির খান বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং রাষ্ট্রপতি নির্বাচন ও সংশ্লিষ্ট বিষয়গুলো বৈঠকে গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংবিধানিক বিভিন্ন বিষয় এবং দলীয় সাংগঠনিক কার্যক্রম নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে। যদিও এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন