বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম

মিলান ফ্যাশন উইকে ঝলক দেখালেন কেপপ তারকা BTS’ RM

মিলান ফ্যাশন উইকে ঝলক দেখালেন কেপপ তারকা BTS’ RM
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস-এর নেতা আরএম এবার আলোচনায় মিলান ফ্যাশন উইকে। তিনি অংশ নেন ইতালির নামকরা ফ্যাশন ব্র্যান্ড বোটেগা ভেনেটা-এর স্প্রিং/সামার ২০২৬ কালেকশন শো-তে।

শোতে আরএমের উপস্থিতি ফ্যাশনপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। ভক্তদের মতে, তার অনন্য স্টাইল এবং ব্যক্তিত্বই তাকে আলাদা করে তোলে। সামাজিক যোগাযোগমাধ্যমে শো-এর বেশ কিছু ছবি ও ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে।

ফ্যাশন জগতে এর আগেও বিটিএস সদস্যরা বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন। তবে আরএমের এবারের উপস্থিতি মিলানের র‍্যাম্পে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন ফ্যাশন বিশেষজ্ঞরা।

 


দৈএনকে/জে .আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন