মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • ২৩৫ কোটি টাকার লেনদেনে সূচক কমেছে, শেয়ারের দাম পড়েছে

    ২৩৫ কোটি টাকার লেনদেনে সূচক কমেছে, শেয়ারের দাম পড়েছে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ সপ্তাহের প্রথম কার্যদিবসে রোববার (২৮ সেপ্টেম্বর) সবগুলো মূল্যসূচক নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে।

    এদিন বেলা ১২টা পর্যন্ত যে কয়টি শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, তার চেয়ে আড়াইগুণ বেশি সংখ্যকের দাম কমেছে। এই সময়ে এক্সচেঞ্জটির লেনদেন হয়েছে ২৩৫ কোটি টাকার সিকিউরিটিজ।

    বাজার বিশ্লেষণে দেখা গেছে, বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট কমে ৫ হাজার ৪০০ পয়েন্টে দাঁড়িয়েছে। আর শরীয়াহ কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ২ পয়েন্ট কমে এক হাজার ১৭০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট কমে ২ হাজার ৯৬ পয়েন্ট হয়েছে।

    প্রথম ঘণ্টায় ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৯৬টির। বিপরীতে কমেছে ২৩৩টির। আর ৬০টির দর অপরিবর্তিত ছিল। বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে মোট ২৩৫ কোটি ১১ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে।

    রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রথম দুই ঘণ্টার লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের শেয়ার। এই সময় পর্যন্ত কোম্পানিটির মোট ১৫ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন