বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শনিবার বসছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক দেশে ফিরলে আইনের মুখোমুখি হবেন শেখ হাসিনা: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর হাত থেকে চাকরির নিয়োগপত্র পেলেন তিন প্রতিবন্ধী পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক
  • ‘ব্যাডস অব বলিউড’ সিরিজ নিয়ে সমীরের মানহানি মামলা হাইকোর্টে

    ‘ব্যাডস অব বলিউড’ সিরিজ নিয়ে সমীরের মানহানি মামলা হাইকোর্টে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মাদককাণ্ডে গ্রেফতার হওয়ার বিষয়টি ব্যঙ্গ করে এবং নিজের চরিত্রকে ওয়েব সিরিজে নেতিবাচকভাবে উপস্থাপন করার অভিযোগে আইনি পদক্ষেপ নিয়েছেন প্রাক্তন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) অফিসার সমীর ওয়াংখেড়ে। তিনি ‘ব্যাডস অব বলিউড’ সিরিজের প্রযোজক এবং ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন।

    ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, সমীরের দায়ের করা মামলায় উল্লেখ করা হয়েছে একাধিক অভিযোগ। ওয়াংখেড়ের দাবি, ‘দ্য ব্যাডস অব বলিউড’-এ ইচ্ছাকৃতভাবে সমীর ওয়াংখেড়ের খ্যাতিকে রঙিন এবং পক্ষপাতদুষ্টভাবে নষ্ট করার উদ্দেশে তৈরি এবং বাস্তবায়িত করা হয়েছে।

    ভারতের দিল্লি হাইকোর্টে দায়ের করা মামলায় অভিনেতা শাহরুখ খান এবং গৌরী খানের মালিকানাধীন রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড, ওটিটি প্ল্যাটফর্ম, নেটফ্লিক্স এবং অন্যান্যদের বিরুদ্ধে স্থায়ী এবং বাধ্যতামূলক নিষেধাজ্ঞা, ঘোষণা এবং ক্ষতিপূরণের প্রকৃতির প্রতিকার চেয়ে মানহানির মামলা দায়ের করা হয়।
     
    রেড চিলিজের নির্মিত এবং নেটফ্লিক্সের সম্প্রচারিত মিথ্যা, বিদ্বেষপূর্ণ এবং মানহানিকর ভিডিও টেলিভিশন সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’। এটি নির্মাণ করায় প্রযোজকের কাছে ২ কোটি রুপি ক্ষতিপূরণ চান সমীর।
     
    মামলায় উল্লেখ করা হয়েছে, ক্ষতিপূরণের অর্থ ক্যানসার রোগীদের চিকিৎসার জন্য টাটা মেমোরিয়াল ক্যানসার হাসপাতালে দান করা হবে।
     
    ১৮ সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সে স্ট্রিম হয়েছে বলিউড মেগাস্টার শাহরুখ খান পুত্র আরিয়ান খান পরিচালিত নতুন ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’। প্রথম কাজেই ভারতের এনসিবি-র অফিসারকে ব্যঙ্গ করেন এ তারকা সন্তান।
     
    নতুন মুক্তি পাওয়া সিরিজটিতে রয়েছে ভারতের এনসিবি-র অফিসার সমীর ওয়াংখেড়ের চরিত্র। 
    সিরিজটির প্রথম পর্বেই দেখা যায়, উচ্চস্বরে এক অফিসার পুলিশ জিপ থেকে নেমে মাদকের বিরুদ্ধে যুদ্ধের কথা বলতে শুরু করেন।

    এরপর বলিউডের পুরো চলচ্চিত্র শিল্পকে মাদকের সমস্যায় জর্জরিত বলে অভিহিত করেন। তিনি নিজেকে 'মাদকের বিরুদ্ধে যুদ্ধ' এবং 'এনসিজি'-এর অংশ বলে দাবি করেন। সিরিজে ওই অফিসারকে সাদা শার্ট এবং গাঢ় কালো প্যান্ট পরা দেখানো হয়েছে। পাতলা গড়ন ও ছোট চুলের সে অফিসারকে দেখতে ওয়াংখেড়ের মতোই লাগছিলো।
     
    ভিডিওর মন্তব্যের ঘরে এক নেটিজেন লেখেন, ভেবে দেখো, কাকে রোস্ট করছেন আরিয়ান? আরেকজন মজা করে লেখেন, এ ওয়েব সিরিজে ক্যামিও চরিত্রে এনসিবি-র অফিসার সমীর ওয়াংখেড়!
     
    প্রসঙ্গত, ২০২১ সালের ৩ অক্টোবর শাহরুখপুত্র আরিয়ানকে মাদককাণ্ডে গ্রেফতার করে এনসিবি। ২৫ দিন সংশোধনাগারে থাকার পরে তিনি ছাড়া পান। ২০২২ সালের মে মাসে সব রকমের অভিযোগ থেকে অব্যাহতি পান। সেই ঘটনাই আবার একবার ওয়েব সিরিজে তুলে ধরার চেষ্টা করেন ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর পরিচালক আরিয়ান। আর তাতে সম্পূর্ণ সম্মতি ছিল শাহরুখ ও গৌরি খানের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ’র। এ কারণে ‘মানহানি মামলা’য় বিশাল পরিমাণ অর্থ ক্ষতিপূরণ গুনতে হবে প্রযোজনা সংস্থা তথা খান পরিবারকে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন