নায়লা নাঈমের ব্যঙ্গময় প্রতিক্রিয়া সম্পদের গুঞ্জনের মাঝখানে

এক সময়ের আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম বলেছেন, ‘কেন ভাই, আমার কি কেনিয়াতে সোনার খনি আছে? নাকি কুয়েতে তেলের খনি আছে? না কি আমি পারিবারিক উত্তরসূরী হিসেবে বাংলাদেশ গ্যাসের খনি পেয়েছি? মানে আমি কি শুধুই টাকা আর টাকা?
বুধবার (২৪ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, ‘স্বল্প পরিচিত, পরিচিত, কম পরিচিত, অপরিচিত, এমনকি পরিচয় নেই ফেসবুকে ইনবক্সে... রাস্তায় দাঁড়ালে ডানে বামে হাত পাতা... এমনকি ফেসবুকে নানা জায়গায় সাহায্যের জন্য আমাকে ট্যাগ করা...।’
‘নিজের বাসার এবং বাহিরের কুত্তা বিলাই খাওয়াইতে খাওয়াইতে আমার জান শেষ... দিনশেষে নিজের পকেটে ৫ টাকা থাকে না। নিজের খরচ চালাতে হিমশিম খেয়ে যাই!! তার উপরে ঢাকায় বসবাসের যে উচ্চ খরচ... আমার জীবন আসে আর যায়!! চক্ষু লজ্জা বলেও তো কথা থাকে একটা মানুষের!’
নায়লা নাঈম আরও লেখেন, ‘পার্লার, বিড়ালের খাবার আনা নেওয়ার লোকজন, মাছওয়ালা, মুরগি ওয়ালা, সবজিওয়ালা, পাশের বাসার আন্টি... কেউ বাদ নাই সবাই এসে হাত পাতে। এমন ভাবে চাইবে যে আমি নাও বলতে পারব না। টাকা টাকা টাকা... কই পাবো এত টাকা? আমি কার কাছে হাত পাতবো?? আপনারাই আমাকে পরামর্শ দেন যে আমার কি করা উচিত??’
দৈএনকে/জে .আ