মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • ডিএসইতে প্রথম ঘণ্টায় ১৯৮ কোটি টাকা লেনদেন

    ডিএসইতে প্রথম ঘণ্টায় ১৯৮ কোটি টাকা লেনদেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-তে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সপ্তাহের শেষ কার্যদিবস শুরুতেই উত্থান দেখা গেছে। 

    এদিন বেলা ১১টা পর্যন্ত যে কয়টি শেয়ার ও ইউনিটের দাম কমেছে, তার চেয়ে পাঁচগুণ বেশি সংখ্যকের দাম বেড়েছে। পাশাপাশি এই সময়ে আগের দিনের তুলনায় লেনদেন বেড়ে প্রায় ১৯৮ কোটি টাকা হয়েছে।

    বাজার বিশ্লেষণে দেখা গেছে, বেলা ১১টা পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইএক্স মূল্যসূচক আগের দিনের তুলনায় ৩৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আর শরীয়াহ কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ৬ পয়েন্ট বেড়ে এক হাজার ১৭২ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৭ পয়েন্ট হয়েছে। 

    প্রথম ঘণ্টায় ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৬২টির। বিপরীতে কমেছে ৫৬টির। আর ৭১টির দর অপরিবর্তিত ছিল।

    বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে মোট ১৯৭ কোটি ৫৯ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। গতকাল বুধবার এ সময় পর্যন্ত ১৩৯ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন