বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শনিবার বসছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক দেশে ফিরলে আইনের মুখোমুখি হবেন শেখ হাসিনা: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর হাত থেকে চাকরির নিয়োগপত্র পেলেন তিন প্রতিবন্ধী পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক
  • সালমান খানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের ঝড়

    সালমান খানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের ঝড়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউড সুপারস্টার সালমান খানের বিরুদ্ধে যেন নেমেই পড়েছেন ‘দাবাং’খ্যাত পরিচালক অভিনব কাশ্যপ। কয়েক দিন আগেই সালমান ও তাঁর পরিবারকে নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন তিনি। এবারও ফের একই ধরনের মন্তব্য করলেন এই পরিচালক।

    অভিনব কাশ্যপের দাবি, সালমান খানের বাবা সেলিম খানকে বলিউডের সেরা চিত্রনাট্যকার বলা যায় না। তার মতে, সেলিম খান প্রভাব খাটিয়ে বলিউডে জায়গা পেয়েছেন। 

    এরপরই তিনি সালমান খানকে কড়া ভাষায় সমালোচনা করেন। অভিনবের কথায়, ‘সালমান খানও বাবার মতো প্রভাব খাটিয়ে টিকে আছেন। তাকে সুপারস্টার বলা যাবে না। সালমান নোংরা বাবার নোংরা ছেলে; ফুটপাতে বড় হয়েছেন। তাই তো এই ধরনের রুচি!’ 

    পরিচালক এও মনে করেন, সাইয়ারা সিনেমায় নবাগত অভিনেতা আহান পাণ্ডের অভিনয় দেখে হিংসা করেন সালমান।

    অভিনব কাশ্যপের এই ক্ষোভের পেছনে রয়েছে কিছু ব্যক্তিগত বিষয়ও। তার দাবি, ‘দাবাং’ ছবির সিক্যুয়েল নির্মাণের সময় তার অনুমতি নেওয়া হয়নি। এছাড়া অভিনবকে সম্প্রতি প্রথম সারির একটি চ্যানেলের সিরিজ পরিচালনার দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়। অভিনব মনে করেছেন, চ্যানেলের কর্ণধার সালমানের ঘনিষ্ঠ বলেই এমনটা হয়েছে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন