বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শনিবার বসছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক দেশে ফিরলে আইনের মুখোমুখি হবেন শেখ হাসিনা: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর হাত থেকে চাকরির নিয়োগপত্র পেলেন তিন প্রতিবন্ধী পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক
  • ক্যাটরিনা কাইফের পরিবারে আসছে নতুন সদস্য

    ক্যাটরিনা কাইফের পরিবারে আসছে নতুন সদস্য
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কয়েক বছর আগে জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে বিয়েবন্ধনে আবদ্ধ হন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল। বিয়ের কয়েক মাস পর থেকেই তাদের মা-বাবা হওয়ার গুঞ্জন শোনা গেলেও এখন পর্যন্ত এ বিষয়ে তারা কোনো মন্তব্য করেননি।

    সম্প্রতি এ দম্পতির সংসারে নতুন অতিথি আগমনের খবর ছড়ায়। যা নিয়ে ব্যাপক আলোচনা ও চর্চা হতে থাকে সোশ্যাল মিডিয়ায়। এ অবস্থায় বিষয়টি তারকা জুটি নিশ্চিত করে জানালেন, মা-বাবা হতে যাচ্ছেন তারা।

    সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে একটি পোস্টে অন্তঃসত্ত্বার খবর জানিয়েছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। তারা নিজেদের আন্তরিক মুহূর্তের ছবি পোস্ট করেছেন। যেখানে অভিনেত্রীর বেবি বাম্প দেখা যাচ্ছে এবং সেদিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন অভিনেতা।

    পোস্টটির ক্যাপশনে তারকা দম্পতি লিখেছেন, ‘আনন্দ ও কৃতজ্ঞতায় ভরপুর হৃদয় নিয়ে জীবনের সেরা অধ্যায় শুরু করার পথে আমরা।’ আর তাদের এই ঘোষণা দৃষ্টি কেড়েছে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের। তাইতো মন্তব্যের ঘরে প্রিয় তারকা জুটিকে শুভ কামনা জানাচ্ছেন তারা।

    এর আগে সন্তান আগমনের গুজব রটার পর লাইমলাইট থেকে বেশ দূরে ছিলেন ক্যাটরিনা কাইফ। বলা যায় তারপর থেকে অন্তরালেই থাকছেন তিনি। আর প্রতিবেদনে বলা হয়েছে, সন্তান জন্মের পর দীর্ঘ মাতৃত্বকালীন বিরতিতে যাবেন। একজন আদর্শ মা হতে চান এ অভিনেত্রী।

    প্রসঙ্গত, ২০২১ সালে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারার মনোরম জায়গায় বিয়েবন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। বিয়েতে দুই পরিবারের সদস্য, তারকাদের সহকর্মী এবং ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন