বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শনিবার বসছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক দেশে ফিরলে আইনের মুখোমুখি হবেন শেখ হাসিনা: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর হাত থেকে চাকরির নিয়োগপত্র পেলেন তিন প্রতিবন্ধী পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক
  • অন্তঃসত্ত্বা স্ত্রীর খাবার সীমিত, রান্নাঘরে তালা—প্রাক্তন স্ত্রী প্রকাশ্যে

    অন্তঃসত্ত্বা স্ত্রীর খাবার সীমিত, রান্নাঘরে তালা—প্রাক্তন স্ত্রী প্রকাশ্যে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় বলিউড গায়ক কুমার শানু রোমান্টিক গানগুলোতে ভক্তদের প্রিয় হলেও এবার ব্যক্তিগত জীবনের কারণে সমালোচনার কেন্দ্রবিন্দুতে। প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্য সম্প্রতি তার বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি করেছেন।

    রীতার দাবি, যখন তাদের ছোট ছেলে জান তার গর্ভে ছিল, তখন শানু ও তার পরিবার তাকে নানাভাবে নির্যাতন করতেন। এমনকি তাকে খেতে পর্যন্ত দিতেন না। রীতা বলেন, তারা রান্নাঘরে তালা দিয়ে রাখত। আমি পাশের বাড়িতে চাল নিয়ে রান্না করে খেতাম।

    তিনি আরও অভিযোগ করেন, আশিকি সিনেমার গান দিয়ে খ্যাতি পাওয়ার পর হঠাৎ করেই শানুর স্বভাব বদলে যায়। নিরাপত্তাহীনতায় ভুগে তিনি স্ত্রীকে বাইরে যেতে দিতেন না। শুধু তাই নয়, গায়কের বোন নিজের পরিবার ছেড়ে ভাইয়ের সংসারে থাকতেন এবং শানুর সঙ্গে একই ঘরে ঘুমাতেন, আর অন্য ঘরে সন্তানদের সঙ্গে থাকতেন রীতা।

    কুমার শানু ও রীতার প্রথম পরিচয় কলকাতায়। প্রথম দেখাতেই প্রেম এবং আশির দশকের শেষ দিকে তারা পরিবারের অনুমতি ছাড়াই বিয়ে করেন। যদিও পরে পরিবার সেই বিয়ে মেনে নেয়। এই দম্পতির ঘরে তিন সন্তান জন্ম নেয়। তবে নানা টানাপোড়েনের পর ১৯৯৪ সালে তাদের বিচ্ছেদ হয়।

    উল্লেখ্য, বিবাহিত জীবনের শেষ দিকে কুমার শানুর সঙ্গে এক জনপ্রিয় বলিউড নায়িকার ঘনিষ্ঠতার খবরও চাউর হয়েছিল।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন