মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন ১৭৫ কোটি টাকা, সূচক কমেছে

    প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন ১৭৫ কোটি টাকা, সূচক কমেছে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-তে সোমবার (২২ সেপ্টেম্বর) সবগুলো মূল্যসূচক কমে লেনদেন শুরু হয়েছে। সকাল ১১টা পর্যন্ত বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে, যেখানে দাম বেড়েছে মাত্র কিছু কোম্পানির শেয়ারে।

    একই সময়ে, আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে ৫ কোটি টাকার বেশি, মোট লেনদেন হয়েছে ১৭৫ কোটি টাকার শেয়ার।

    বাজার বিশ্লেষণে দেখা গেছে, বেলা ১১টা পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইএক্স মূল্যসূচক আগের দিনের তুলনায় ২৩ পয়েন্ট কমে ৫ হাজার ৩৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আর শরীয়াহ কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ৫ পয়েন্ট কমে এক হাজার ১৫৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট কমে ২ হাজার ৭৫ পয়েন্টে নেমেছে।

    প্রথম ঘণ্টায় ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৯৫টির। বিপরীতে কমেছে ২১৫টির। আর ৭৬টির দর অপরিবর্তিত ছিল।

    বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে মোট ১৭৫ কোটি ৪৩ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। গত রোববার এ সময় পর্যন্ত ১৮০ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। অর্থাৎ দিনের ব্যবধানে প্রথম ঘণ্টার লেনদেন কমেছে ৫ কোটি ২২ লাখ টাকা।

    সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রথম ঘণ্টার লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার। এই সময় পর্যন্ত কোম্পানিটির মোট ১৮ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। রোববার প্রথম ঘণ্টায় ১৩ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকায় শীর্ষে ছিল সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন