বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শনিবার বসছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক দেশে ফিরলে আইনের মুখোমুখি হবেন শেখ হাসিনা: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর হাত থেকে চাকরির নিয়োগপত্র পেলেন তিন প্রতিবন্ধী পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক
  • ওটিটি বিষয়ে পূর্ণিমার মন্তব্যে শোরগোল

    ওটিটি বিষয়ে পূর্ণিমার মন্তব্যে শোরগোল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সম্প্রতি দেশে নানা ধরনের বেনামী পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে দেখা যাচ্ছে। এসব আয়োজনে দেশের শোবিজ তারকাদের উপস্থিতি লক্ষ্য করা যায়, যাদের মধ্যে অনেকে দর্শকমহলে পরিচিত নন। শুধুমাত্র লাইমলাইটে থাকার প্রবণতায় তারা বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিচ্ছেন, যা দেশের বিনোদন অঙ্গনের প্রতিষ্ঠিত তারকারা ভালো চোখে দেখছেন না।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে ভুঁইফোঁড় অ্যাওয়ার্ড প্রসঙ্গে ঢালিউড অভিনেত্রী পূর্ণিমা বলেন, অনেক সময় আমাকেও বলে অ্যাওয়ার্ড নিতে আসেন। আমি জিজ্ঞেস করি, কোন কাজের জন্য দেবে? তারা বলে—এমনি! এমনি আবার অ্যাওয়ার্ড হয় নাকি? যাদের পুরস্কার দিচ্ছে, তাদের নামই আগে শুনিনি। এসব জায়গায় যেতে ইচ্ছে করে না।

    দীর্ঘদিন ধরে সিনেমার পর্দায় দেখা যাচ্ছে না পূর্ণিমাকে। তাই অনুরাগীদের মনে প্রশ্নের উদয় হয়েছে তবে কী অভিনয় ছেড়েছেন অভিনেত্রী। এ বিষয়ে অনুরগারীদের কিছুটা আশ্বস্ত করে তিনি জানিয়েছে ভালো গল্প পেলে আবারও বড়পর্দায় অভিনয় করবেন। পূর্ণিমার ভাষ্য, ভালো গল্প আর মানসম্মত চরিত্র পেলে এখনও কাজ করতে রাজি।

    বছর দুই আগে কাজল আরিফিন অমির ‘হোটেল রিল্যাক্স’ ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে ওটিটিতে নাম লিখেছিলেন পূর্ণিমা। এরমধ্যে কেটে গেছে লম্বা সময় তবে দেখা যায়নি নতুন কোনো অভিনয়ে। ওটিটি প্ল্যাটফর্মে কাজের আগ্রহ আছে তার। তবে সেখানে বড় বাধা হিসেবে দেখছেন সিন্ডিকেটকে। 

    পূর্ণিমা বলেন, ওটিটিতে কাজ করতে চাই। তবে সেখানে একটা বড় সিন্ডিকেট কাজ করে। বাইরের কাউকে সহজে জায়গা দেয় না। যারা ওই দলে আছে, তারাই সব সময় সুযোগ পায়। অথচ অনেক মেধাবী শিল্পী আছেন, যারা ভালো কাজ করতে পারেন কিন্তু তাদের সেই সুযোগ দেওয়া হয় না।

    ১৯৯৮ সালে মাত্র ১৫ বছর বয়সে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন পূর্ণিমা। ‘মনের মাঝে তুমি’ ক্যারিয়ারের অন্যতম সফল সিনেমা। এ ছবিতে পুর্ণিমার বিপরীতে অভিনয় করেন রিয়াজ। এ ছাড়াও ‘আজকের সোমজ’, ‘ভালোবাসা লাল গোলাপ’, ‘নিশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ উল্লেখযোগ্য চলচ্চিত্র। 


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন