বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শনিবার বসছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক দেশে ফিরলে আইনের মুখোমুখি হবেন শেখ হাসিনা: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর হাত থেকে চাকরির নিয়োগপত্র পেলেন তিন প্রতিবন্ধী পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক
  • জুবিন গার্গের কফিনে স্ত্রী কান্না, শেষ শ্রদ্ধায় নগরী স্তব্ধ

    জুবিন গার্গের কফিনে স্ত্রী কান্না, শেষ শ্রদ্ধায় নগরী স্তব্ধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিঙ্গাপুরে আকস্মিকভাবে মৃত্যুর পর জনপ্রিয় ভারতীয় গায়ক জুবিন গার্গের মরদেহ রোববার ভোররাতে ভারতের গুয়াহাটিতে পৌঁছায়। প্রিয় শিল্পীকে শেষবারের মতো দেখার জন্য বিমানবন্দর ও শহরের রাস্তায় ভিড় করেন হাজারো ভক্ত। মরদেহ পৌঁছানোর পর জুবিনের স্ত্রী গারিমা সাইকিয়া গার্গ সেখানে উপস্থিত হয়ে আবেগে ভেঙে পড়েন।

    ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, জুবিন গার্গের কফিনবন্দি দেহ গুয়াহাটি বিমানবন্দরে নামার পর অনুরাগীরা স্তম্ভিত হয়ে দেখলেন সেই দৃশ্য। সে সময় স্বামীর কফিন আঁকড়ে ধরে কেঁদে ওঠেন তার স্ত্রী; যেন থামছিলোই না সেই কান্না। 

    তবে শুধু গায়কের স্ত্রী গারিমা নয়, চোখে জল ছিলো আশেপাশের প্রায় সকলেরই। এদিন ভোর থেকেই জুবিন গার্গের দেহ বিমানবন্দর থেকে বেরহতেই গুয়াহাটির রাস্তায় জনঢল। ছোট-বড় সংগীতশিল্পীরাও তাকে শ্রদ্ধা জানান।

    এর আগে গত শুক্রবার দুপুরে সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় ৫২ বছর বয়সী এই গায়কের মৃত্যু হয়। খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ভারতের আসাম রাজ্যজুড়ে শোকের ছায়া নেমে আসে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন এবং মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন