বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শনিবার বসছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক দেশে ফিরলে আইনের মুখোমুখি হবেন শেখ হাসিনা: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর হাত থেকে চাকরির নিয়োগপত্র পেলেন তিন প্রতিবন্ধী পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক
  • নেটদুনিয়ায় ভাইরাল ক্যাটরিনার বেবি বাম্পের ছবি

    নেটদুনিয়ায় ভাইরাল ক্যাটরিনার বেবি বাম্পের ছবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ বিয়ে করার পর থেকেই বেশ কয়েকবার গুঞ্জন উঠেছে যে তিনি মা হতে চলেছেন। যদিও সেই গুঞ্জন কিছু সময়ের জন্য থেমে গিয়েছিল। এবার ঘনিষ্ঠ সূত্রে প্রথমবার সেই গুঞ্জনকে সিলমোহর দেওয়া হলো। তবে তারকা দম্পতির পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

    এবার ক্যাটরিনা কাইফের অন্তঃসত্ত্বা অবস্থার ছবিও প্রকাশ্যে। চেরি রঙা পোশাকে অভিনেত্রীর স্ফীতোদর ঢাকা। নায়িকার অবয়ব যদিও আবছা। তাতেও অনুরাগীদের বুঝতে সমস্যা হয়নি, ক্যামেরার মুখোমুখি ক্যাটরিনা-ই। মাতৃত্বকালীন শুটিংয়ে ব্যস্ত তিনি।

    ছবি সোশ্যালে ছড়িয়ে পড়তেই মন্তব্য বাক্সে বাঁধভাঙা উচ্ছ্বাস। কেউ লিখেছেন, তিনি আর অপেক্ষা করতে পারছেন না। কারও দাবি, ক্যাটরিনার মা হওয়ার খবরে তিনি ছেলে মানুষের মতো খুশি।

    একজন জানিয়েছেন, তিনি ভেবেছিলেন, এটি বোধহয় কোনও ছবির শুটিং। পরে খুঁটিয়ে দেখে বুঝতে পারেন ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশল দুই থেকে তিন হতে চলেছেন! তার খুশি অন্তহীন।

    সম্প্রতি ভিকি-ক্যাট দম্পতির ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, আগামী অক্টোবর বা নভেম্বর নাগাদই প্রথম সন্তান আসতে পারে ‘ভিক্যাট’-এর ঘরে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন