মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন ২০৮ কোটি টাকা 

    প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন ২০৮ কোটি টাকা 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে বুধবার (১৭ সেপ্টেম্বর) সবগুলো মূল্য সূচকের উত্থান দেখা গেছে।

    এদিন বেলা ১১টা পর্যন্ত এক্সচেঞ্জটির লেনদেনে অংশ নেওয়া যে কয়টি সিকিউরিটিজের দর কমেছে, তার চেয়ে পাঁচ গুণ বেশি সংখ্যকের দর বেড়েছে। তবে এসময় পর্যন্ত ডিএসইতে ২০৮ কোটি টাকার লেনদেন হয়েছে।

    বাজার বিশ্লেষণে দেখা গেছে, বেলা ১১টা পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজারের ডিএসইএক্স মূল্যসূচক আগের দিনের তুলনায় ২৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আর শরীয়াহ কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ৬ পয়েন্ট বেড়ে এক হাজার ২০০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪০ পয়েন্টে উঠেছে।

    প্রথম ঘণ্টায় ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৬৬টির। বিপরীতে কমেছে ৫১টির। আর ৬৪টির দর অপরিবর্তিত ছিল। 

    বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে মোট ২০৮ কোটি ১৩ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। গতকাল এ সময় পর্যন্ত ১৮৯ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। অর্থাৎ দিনের ব্যবধানে প্রথম ঘণ্টার লেনদেন বেড়েছে ১৯ কোটি ৯ লাখ টাকা।

    বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রথম ঘণ্টার লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্প্যা লিমিটেডের শেয়ার। এই সময় পর্যন্ত কোম্পানিটির মোট ১২ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল প্রথম ঘণ্টায় ৯ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকায় শীর্ষে ছিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন