মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯৯৪ রোগী ভর্তি, মৃত্যু আরও ৩ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ও মৃত্যু অর্ধেকে নামানোর লক্ষ্য: শেখ রবিউল আলম রাজধানীতে ট্রাফিক আইন ভাঙায় ২১৪৪ মামলা, ডাম্পিং ৫০৬ গাড়ি ভূমি রক্ষা ছাড়া জলবায়ু সহনশীলতা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত নয়: পরিবেশমন্ত্রী পদাতিক ইউনিটগুলোকে দেশসেবায় নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান সেনাপ্রধানের জুলাই সনদ বাস্তবায়নের পথেই বিএনপি, আস্থা রাখার আহ্বান আইনমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় আগামী ১২ সেপ্টেম্বর নৌকাবাইচ অনুষ্ঠিত হবে শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী, উপবৃত্তি পুনরায় চালুর ভাবনা সুন্দরবনের জলবায়ু প্রকল্পে ব্রিটিশ অর্থছাঁটাই, দুই বছর আগেই বন্ধ হচ্ছে কার্যক্রম
  • গাজায় গণহত্যার প্রতিবাদে বিএনপির র‌্যালি শুরু

    গাজায় গণহত্যার প্রতিবাদে বিএনপির র‌্যালি শুরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলা, নৃশংসতা ও গণহত্যার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে প্রতিবাদী র‌্যালি আয়োজন করেছে বিএনপি।

    বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীতে র‌্যালিটি শুরু হয়। শান্তিনগর থেকে শুরু হয়ে র‌্যালিটি মালিবাগ মোড়, মৌচাক ও মগবাজার অতিক্রম করে বাংলামটরে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

    ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির এই কর্মসূচিকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই নয়াপল্টনে জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মীরা। হাতে ফিলিস্তিনের পতাকা, মাথায় ফিতা বাঁধা ও নানা রকম প্রতিবাদী প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা জড়ো হন। তারা ‘গাজা হত্যাযজ্ঞ বন্ধ করো’, ‘ফিলিস্তিনের পক্ষে, বর্বরতার বিরুদ্ধে’সহ বিভিন্ন স্লোগান দেন।

    বিএনপির বিভিন্ন স্তরের নেতারা বলছেন, ফিলিস্তিনে শিশু ও সাধারণ মানুষের ওপর অব্যাহত হামলার প্রতিবাদে এই কর্মসূচি আয়োজন করা হয়েছে। ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে বিশ্ববাসীকে জাগ্রত করতেই বিএনপির এই শান্তিপূর্ণ প্রতিবাদ।

    বিএনপির এ কর্মসূচি ঘিরে নয়াপল্টন ও এর আশপাশের এলাকা এবং র‍্যালির রুট ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকায় অবস্থান নিয়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

    ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এতে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ ও মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

    কর্মসূচিতে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, আব্দুস সালাম পিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আব্দুস সালাম আজাদ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ছাত্রবিষয়ক সম্পাদক রকিকুল ইসলাম বকুল, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, বর্তমান সদস্য সচিব মোস্তফা জামান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দীন জুয়েলসহ লাখো নেতাকর্মী উপস্থিত রয়েছেন।

     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন