মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯৯৪ রোগী ভর্তি, মৃত্যু আরও ৩ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ও মৃত্যু অর্ধেকে নামানোর লক্ষ্য: শেখ রবিউল আলম রাজধানীতে ট্রাফিক আইন ভাঙায় ২১৪৪ মামলা, ডাম্পিং ৫০৬ গাড়ি ভূমি রক্ষা ছাড়া জলবায়ু সহনশীলতা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত নয়: পরিবেশমন্ত্রী পদাতিক ইউনিটগুলোকে দেশসেবায় নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান সেনাপ্রধানের জুলাই সনদ বাস্তবায়নের পথেই বিএনপি, আস্থা রাখার আহ্বান আইনমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় আগামী ১২ সেপ্টেম্বর নৌকাবাইচ অনুষ্ঠিত হবে শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী, উপবৃত্তি পুনরায় চালুর ভাবনা সুন্দরবনের জলবায়ু প্রকল্পে ব্রিটিশ অর্থছাঁটাই, দুই বছর আগেই বন্ধ হচ্ছে কার্যক্রম
  • জুলাই অভ্যুত্থানে শহিদের পরিবার ও আহতদেরকে সহায়তা প্রদান

    জুলাই অভ্যুত্থানে শহিদের পরিবার ও আহতদেরকে সহায়তা প্রদান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহত ব্যক্তিদের সহায়তা হিসেবে ৯৬ কোটি ৬৭ লাখ টাকা বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

    শুক্রবার (২৮ মার্চ) সকালে শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

    তিনি বলেন, এর মধ্যে ৭৪৫ জন নিহতের পরিবারের মাঝে ৩৭ কোটি ২৫ লাখ টাকা ও ৫৫৯৬ জন আহত ব্যক্তির মাঝে ৫৯ কোটি ৪১ লাখ টাকা বিতরণ করা হয়েছে। তবে এখনও অনেকে ভুয়া এমআইএস করে আহত ও নিহতের পরিবারের প্রাপ্য টাকা হাতিয়ে নিচ্ছে।

    প্রতিষ্ঠানটির অন্য সদস্যরা জানান, আহত না হয়েও অনেকে আহত সাজার চেষ্টা করছে। অনেক ভুয়া আহত রয়েছেন। ফলে সঠিক ব্যাক্তিদের কাছে সহযোগিতা পৌঁছাতে অনেকটা বিলম্ব হচ্ছে।

    তারা আরও বলেন, ‘আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ’ নামে নতুন কর্মসূচি গ্রহণ করার হয়েছে। এর মাধ্যমে দেশের বিভিন্নপ্রান্তে আহতদের কাছে গিয়ে গিয়ে অনুদান পৌঁছানো হবে। এ সময় নিহতদের পরিবার ও আহতদের সহযোগিতা করতে ফান্ড কালেকশনের কথাও বলেন তারা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন