বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ‘খুব শিগগিরই ফিরতে পারব’, দেশে ফেরা নিয়ে সাকিবের আশা
  • গাড়িতে আগুন, প্রাণে বেঁচে গেলেন শিল্পী পারশা মাহজাবীন

    গাড়িতে আগুন, প্রাণে বেঁচে গেলেন শিল্পী পারশা মাহজাবীন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বর্তমান সময়ের আলোচিত গায়িকা ও অভিনেত্রী পারশা মাহজাবীন আজ শনিবার (১৫ মার্চ) এক দুর্ঘটনার শিকার হয়েছেন। তবে সৌভাগ্যবশত তিনি অল্পের জন্য রক্ষা পেয়েছেন।

    জানা গেছে, বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বনানীর স্টুডিওতে যাওয়ার পথে তার গাড়িতে আকস্মিক আগুন ধরে যায়। তবে তাৎক্ষণিকভাবে গাড়ির দরজা খুলে বের হয়ে যাওয়ায় তিনি নিরাপদে থাকতে সক্ষম হন। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি তার অভিজ্ঞতা শেয়ার করেছেন।

    নিজের ফেসবুকে খবরটি জানিয়ে একটি পোস্ট দিয়েছেন পারশা। তিনি লেখেন, ‘কিছুক্ষণ আগে কুর্মিটোলা হাসপাতালের সামনে আমার উবারে আগুন ধরে যায়। ধোঁয়াতে আমার গলা এখনো জ্বলছে। প্রথম কিছুক্ষণ গাড়ির দরজাটাও খুলতে পারিনি। আগুন দাউ দাউ করে জ্বলছিল! কীভাবে যে বেঁচে গেছি!’

    এরপর সংবাদ মাধ্যমে তিনি বলেন, ‘আমি তো বসুন্ধরায় থাকি। আজকে আমার বিজ্ঞাপন চিত্রের জিঙ্গেল ও নাটকের গানের রেকর্ডিং ছিল। সেভাবেই বাসা থেকে বের হই। বেলা একটার দিকে কুর্মিটোলা হাসপাতালের উল্টো দিকে আসতেই হুট করে গাড়িতে আগুন লেগে যায়। তখন গ্যাসের কারণে আমার চোখ আর গলা জ্বলতে থাকে। কী করব ভেবে পাচ্ছিলাম না। গাড়িতে আমি একা। গাড়ির দরজাও শুরুতে খুলতে পারছিলাম না। ঘাবড়ে যাই। অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন।’

    ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্যে ইউকেলেলে বাজিয়ে ‘আমি ভুলে যাই’ গান গেয়ে নজর কেড়েছিলেন সংগীতশিল্পী পারশা মাহজাবীন। এরপর তাকে নিয়ে আলোচনা হয়। গত মাসে ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাওয়া ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’তেও দেখা গেছে তাকে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ