বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ‘খুব শিগগিরই ফিরতে পারব’, দেশে ফেরা নিয়ে সাকিবের আশা এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি ছাত্রশিবিরের আজ বিশ্ব বাঘ দিবস বাংলাদেশ পুলিশের সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন
  • রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি

    রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মোনার্ক হোল্ডিংস লিমিটেডের স্টক ব্রোকার ও স্টক ডিলার নিবন্ধন সনদ নবায়নের সুপারিশে বিধিমালা অনুসরণ না করার অভিযোগে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত, বিশ্লেষণ ও রেগুলেটরি মূল্যায়নসহ নবায়নের পক্ষে বা বিপক্ষে একটি সুস্পষ্ট সুপারিশ জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

    মঙ্গলবার (২৮ জুলাই) অনুষ্ঠিত বিএসইসির ১০২২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান মাসুদ খান।

    বিএসইসি জানিয়েছে, মোনার্ক হোল্ডিংস লিমিটেডের নিবন্ধন নবায়নের বিষয়ে ডিএসইর পাঠানো সুপারিশ পর্যালোচনায় দেখা যায়, ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার, স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০’-এর বিধি ৮(৩) অনুযায়ী নির্ধারিত ‘ফরম-ছ’ যথাযথভাবে পূরণ না করেই নিবন্ধন নবায়নের পক্ষে ইতিবাচক মতামত দেওয়া হয়েছে।

    কমিশনের মতে, এটি বিধিমালার পরিপন্থী এবং ডিএসইর রেগুলেটরি দায়িত্ব পালনে স্পষ্ট ব্যর্থতার পরিচয় বহন করে।

    পরবর্তীতে কমিশন এ বিষয়ে ব্যাখ্যা চাইলে ডিএসই প্রয়োজনীয় তথ্যসংবলিত ‘ফরম-ছ’ জমা দিলেও নিবন্ধন নবায়নের পক্ষে বা বিপক্ষে কোনো স্পষ্ট রেগুলেটরি মতামত দেয়নি।

    এ পরিস্থিতিতে ডিএসই কেন বিধিমালা অনুযায়ী সুনির্দিষ্ট সুপারিশ দিতে ব্যর্থ হয়েছে, সে বিষয়ে ব্যাখ্যা তলব করেছে বিএসইসি।

    একই সঙ্গে নির্দেশনায় বলা হয়েছে, ব্যাখ্যা তলবের চিঠি পাওয়ার পাঁচ কার্যদিবসের মধ্যে বিধিমালার আলোকে প্রয়োজনীয় তথ্য বিশ্লেষণ, রেগুলেটরি মূল্যায়ন এবং মোনার্ক হোল্ডিংস লিমিটেডের নিবন্ধন সনদ নবায়নের বিষয়ে সুস্পষ্ট সুপারিশ কমিশনে জমা দিতে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন