বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ‘খুব শিগগিরই ফিরতে পারব’, দেশে ফেরা নিয়ে সাকিবের আশা এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি ছাত্রশিবিরের আজ বিশ্ব বাঘ দিবস বাংলাদেশ পুলিশের সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন
  • ‘খুব শিগগিরই ফিরতে পারব’, দেশে ফেরা নিয়ে সাকিবের আশা

    ‘খুব শিগগিরই ফিরতে পারব’, দেশে ফেরা নিয়ে সাকিবের আশা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। বর্তমানে তিনি লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলছেন। এই টুর্নামেন্ট শেষ হলে নেপাল প্রিমিয়ার লিগেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।

    আন্তর্জাতিক ও বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেললেও নানা জটিলতার কারণে দীর্ঘদিন ধরে দেশে ফেরা হয়নি সাকিবের। ফলে জাতীয় দলের পাশাপাশি দেশের ঘরোয়া ক্রিকেট থেকেও দূরে রয়েছেন তিনি।

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে তামিম ইকবাল দায়িত্ব নেওয়ার পর অনেকেই আশা করেছিলেন, সাকিবের দেশে ফেরার বিষয়ে ইতিবাচক অগ্রগতি হতে পারে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে দৃশ্যমান কোনো পরিবর্তন হয়নি।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে সাকিব জানান, দায়িত্ব নেওয়ার পর তাদের একবার কথা হয়েছে। তবে সেই আলোচনা ছিল মূলত ক্যাপ্টেন কার্ড-সংক্রান্ত একটি বিষয় নিয়ে।

    ভারতীয় সংবাদমাধ্যম রেভ স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিবের কাছে জানতে চাওয়া হয়, তিনি এবং তার পরিবার বাংলাদেশকে কতটা মিস করেন এবং দেশে ফেরার সম্ভাবনা আছে কি না।

    জবাবে বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। আমরা সবাই বাংলাদেশকে মিস করি। দেশে ফেরার ব্যাপারে আমি খুবই আশাবাদী। আশা করি, খুব শিগগিরই সেটা সম্ভব হবে।’

    আরেক প্রশ্নে, দেশের ক্রিকেটে এত অবদান রাখার পরও দেশে ফিরতে না পারাকে তিনি অন্যায় মনে করেন কি না—এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেন, ‘আমি কী ভাবছি, সেটাই মূল বিষয় নয়। গুরুত্বপূর্ণ হলো দেশের মানুষ কী ভাবছেন। যদি তারা মনে করেন আমার সঙ্গে অন্যায় হয়েছে, তাহলে হয়তো সেটাই সত্য।’

    সাকিবের এই মন্তব্য নতুন করে তার দেশে ফেরা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। যদিও কবে নাগাদ তিনি বাংলাদেশে ফিরবেন, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন