বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ‘খুব শিগগিরই ফিরতে পারব’, দেশে ফেরা নিয়ে সাকিবের আশা
  • প্রতি রিফ্রেশে একটি করে ধর্ষণের সংবাদ : শবনম ফারিয়া

    প্রতি রিফ্রেশে একটি করে ধর্ষণের সংবাদ : শবনম ফারিয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া, যিনি আগে তুলনামূলক বেশি কাজ করতেন, বর্তমানে অভিনয়ে কাজ অনেকটা কমিয়ে দিয়েছেন। চলচ্চিত্রেও তার অভিনয়শৈলী দেখা গেছে, যেখানে ২০১৮ সালে 'দেবী' সিনেমার মাধ্যমে তার সিনেমায় অভিষেক হয়।

    আগের চেয়ে এখন অনেকটাই কাজ কমিয়ে দিয়েছেন শবনম ফারিয়া। তবে পর্দায় আগের মতো সরব না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী। প্রায় সময়ই বিভিন্ন স্ট্যাটাসে নিজের অনুভূতি বা মতামত শেয়ার করেন ফারিয়া। এবার ফের অভিনেত্রীর এক স্ট্যাটাসে উত্তাল নেটদুনিয়া।

    অভিনেত্রী শবনম ফারিয়া নারী দিবসে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ছুঁড়েছেন। ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস ছিল। প্রতিবছর মার্চ মাসের ৮ তারিখ লিঙ্গবৈষম্য দূরীকরণে নারীর প্রতি সম্মান ও সমানাধিকারের বার্তা দেয়ার জন্যই উদযাপন করা হয় দিবসটি।

    শুক্রবার (৭ মার্চ) দিবাগত মধ্যরাতে ফেসবুক ভেরিফায়েড পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন শবনম ফারিয়া। সেখানে তিনি লিখেছেন, যেই দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলে প্রতি রিফ্রেশে একটি করে ধর্ষণের সংবাদ, সেই দেশে আবার ওমেনস ডে কী?

    এদিকে এর কয়েকদিন আগেই এক ধর্ষকের জামিন পাওয়ার ঘটনায় ফেসবুকে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন এ অভিনেত্রী। সাজাপ্রাপ্ত এক আসামির জামিনের সংবাদের ছবি ও লিংক পোস্ট করে তার ক্যাপশনে তিনি লিখেছিলেন, ধর্ষককে যারা জামিন দিয়েছে কিংবা এই প্রসেসের সঙ্গে জড়িত তাদেরও শাস্তির আওতায় আনা জরুরি।

     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ