বুধবার, ১৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • চীন–মিয়ানমার বৈঠকে নিরাপত্তা ও উন্নয়ন সহযোগিতা জোরদার গণমাধ্যম কমিশন গঠনে অগ্রসর হচ্ছে সরকার ইংলিশ চ্যানেলে রুশ যুদ্ধজাহাজের গুলি, উদ্বেগ ব্রিটিশ প্রধানমন্ত্রীর হাম সন্দেহে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ও শনাক্ত রোগী বেড়েছে স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে স্বাস্থ্যমন্ত্রী কৃষিখাত হবে উন্নয়নের প্রধান চালিকা শক্তি: প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে ভয়ংকর এল নিনোর সতর্কতা ২০২৭ শিক্ষাবর্ষ থেকেই শুরু হচ্ছে শিক্ষাব্যবস্থার বড় সংস্কার: শিক্ষামন্ত্রী মুন্সিগঞ্জে পুলিশ গুলির ঘটনায় শ্যামলকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ উন্নয়ন বাধাগ্রস্ত করে অর্থ পাচার, সহ্য করা হবে না: প্রধানমন্ত্রী
  • বাংলাদেশে জাতীয় নির্বাচন অনিবার্য: ভিপি নূর

    বাংলাদেশে জাতীয় নির্বাচন অনিবার্য: ভিপি নূর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বর্তমানে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনিবার্য বলে মন্তব্য করেছেন ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। নির্বাচিত সরকার না এলে দেশে স্থিতিশীলতা আসবেনা, নির্বাচিত সরকার না এলে দেশে বিদেশী বিনিয়োগ আসবেনা ইতালির রাজধানী রোমে প্রবাসী অধিকার পরিষদের ইতালি শাখার আয়োজনে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ মন্তব্য করেন তিনি।

    ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর আরো বলেন নির্বাচিত সরকার এলেও বর্তমান অন্তর্বতী কালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই।

    ইতালির রাজধানী রোমের একটি অভিজাত রেস্তোরাঁয় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের ইতালি শাখার সাংগঠনিক সম্পাদক আছনাদ উদ্দিন হকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রবাসী অধিকার পরিষদের ইতালি শাখার সভাপতি এইচ এম ফারদিন ইয়ামিন।

    এসময় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি নুরুল হক নুরকে তার জন্মভূমি বরিশাল সহ স্থানীয় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা ফুলেল শুভেচছা জানান।

    আয়োজিত অনুষ্ঠানে উপস্থিয় বিশেষ অতিথিরা ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখার প্রত্যাশা ব্যাক্ত করেন।

    অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রবাসী অধিকার পরিষদের ইতালি শাখার সাধারণ সম্পাদক জানি আলম জনি, খায়রুল আমিন, আবুল হোসেন জিবন, আবির আহমেদ সবুজ, রুহুল আমিন তালুকদার, খান মুহাম্মদ আপি, সামাজিক ব্যাক্তিত্ব মোজাম্মেল হোসেন মোল্লা।

    সংবর্ধনা অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীদের নিয়ে ইফতার মাহফিলে যোগ দেন সাবেক ভিপি নুরুল হক নুর।


    মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন