বুধবার, ১৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রকৃত পরিচয়ের সন্ধানে আদালতে ক্লাউডিয়া, তদন্তে পিবিআই কারাগারে বন্দি সংখ্যা ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ: স্বরাষ্ট্রমন্ত্রী কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে নিতে পাঁচ বছরের পরিকল্পনা ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার কাছে হারল বাংলাদেশ চীন–মিয়ানমার বৈঠকে নিরাপত্তা ও উন্নয়ন সহযোগিতা জোরদার গণমাধ্যম কমিশন গঠনে অগ্রসর হচ্ছে সরকার ইংলিশ চ্যানেলে রুশ যুদ্ধজাহাজের গুলি, উদ্বেগ ব্রিটিশ প্রধানমন্ত্রীর হাম সন্দেহে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ও শনাক্ত রোগী বেড়েছে স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে স্বাস্থ্যমন্ত্রী কৃষিখাত হবে উন্নয়নের প্রধান চালিকা শক্তি: প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই: আমীর খসরু

    শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই: আমীর খসরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    আমীর খসরু আরও জানান, আগামীতে যে সরকার আসবে, তারা শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অন্যান্য অপরাধীদের বিচারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

    বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘বিচার বিভাগে যে পরিবর্তন এসেছে এর মাধ্যমে বিচার বিভাগ আরও ভালোভাবে কাজ করবে। এটা তো চলতেই থাকবে। হাসিনা কেন, হাসিনার দুঃশাসনের সাথে যারা জড়িত সবার বিচার হতে হবে। হাসিনা তো বটেই। বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আমরা তো দেখতে পাচ্ছি না এখানে।’

    দেশের অর্থনীতিতে বড় অবদানের তথ্য তুলে ধরে জাহাজ ভাঙ্গা শিল্প বিকাশে অ্যাসোসিয়েশনকে নিয়ন্ত্রণমুক্ত রাখার তাগিদ দেন তিনি।

    পরে, বিএনপির এই নেতা জানান, নির্বাচিত সরকার সংসদে গিয়ে ঐক্যমতের ভিত্তিতে যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এখনই মৌলিক কোনো বিষয় সমাধান সম্ভব হবে না।

    দেশের চলমান সংকট সমাধানে আবারও নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন