শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট মতভেদ যেন শত্রুতায় রূপ না নেয়, জাতীয় ঐক্যে জোর প্রধানমন্ত্রীর স্বাধীনতা পুরস্কার দিতে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী উন্নয়ন অংশীদারদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন তারেক রহমান জিরো এমিশন ইস্যুতে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী লো-ফিডে উৎপাদন অব্যাহত ইস্টার্ন রিফাইনারিতে
  • এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে শক্তিশালী ভারতের কাছে বাংলাদেশের পরাজয়

    এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে শক্তিশালী ভারতের কাছে বাংলাদেশের পরাজয়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ষষ্ঠ এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপ আজ ইরানে শুরু হয়েছে। সাত দেশের এই টুর্নামেন্টে খেলছে বাংলাদেশও। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ শক্তিশালী ভারতের মোকাবেলা করে। এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে টানা চার বারের চ্যাম্পিয়ন ভারত। এবারের টুর্নামেন্টেও ফেভারিট তারা। ২০২২ এশিয়ান গেমসের নারী কাবাডিতে স্বর্ণপদক জিতেছে ভারত। শক্তিশালী ভারতের কাছে হেরে আজ এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। ৬৪-২৩ পয়েন্টে ভারত বাংলাদেশকে হারিয়েছে।

    গ্রুপ পর্বে বাংলাদেশ নারী দল আজ দ্বিতীয় ম্যাচ খেলবে মালয়েশিয়ার বিপক্ষে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় এই ম্যাচ শুরু হবে। মালয়েশিয়া তাদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের কাছে ৪৫-২৪ পয়েন্টে হেরেছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বড় জয় পেয়েছে স্বাগতিক ইরান। ‘বি’ গ্রুপে ইরান ৫৮-১৩ পয়েন্টে হারিয়েছে ইরাককে।

    এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের আগের আসর অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালে। ব্রোঞ্জ পদক জয়ের লক্ষ্য নিয়ে এই টুর্নামেন্টে অংশ নিয়েছে বাংলাদেশ নারী কাবাডি দল। সাত দল দুই গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও মালয়েশিয়া। আর ‘বি’ গ্রুপে আছে স্বাগতিক ইরান, নেপাল ও ইরাক। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনালে খেলবে। আগামীকাল দুটি সেমিফাইনাল ও ৮ মার্চ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ