বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ‘খুব শিগগিরই ফিরতে পারব’, দেশে ফেরা নিয়ে সাকিবের আশা
  • সালমান খানকে দেখতে বাড়ির সামনে ভক্ত-অনুরাগীদের ভিড়

    সালমান খানকে দেখতে বাড়ির সামনে ভক্ত-অনুরাগীদের ভিড়
    বলিউড সুপারস্টার সালমান খান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউড সুপারস্টার সালমান খানকে ঈদের সময় একনজর দেখার জন্য ভক্ত-অনুরাগীরা তার বাড়ির সামনে এসে ভিড় জমান।

    ভাইজানও ভক্তদের সামনে আসেন। ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ বিষয়টি যেন নিয়মে পরিণত হয়েছে। এবারও এর ব্যতিক্রম ঘটেনি।


    বরাবরের মতো এবছরও সালমানের বাড়ির সামনে ঈদের শুভেচ্ছা জানাতে আসা ভক্তদের ঢল নামে। ভাইজান তার বান্দ্রার বাসবভন ‘গ্যালাক্সি’ থেকে হাত নেড়ে ও সালাম জানিয়ে ভক্তদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।


    এ সময় সালমানের সঙ্গে বেলকনিতে এসেছিলেন তার বাবা সেলিম খান। ভাইজান নিজের ফেসবুক পেইজে এর একটি ভিডিও প্রকাশ করেছেন।

    ভারতীয় বিভিন্ন গণমাধ্যমসূত্রে জানা যায়, ঈদের দিন (১১ এপ্রিল) সকাল থেকেই সালমানের বাসভবন গ্যালাক্সির বাইরে ভক্তদের ভিড় জমতে শুরু করে। এবার ভক্তদের ভিড় যেন জনসমুদ্রে পরিণত হয়েছিল।


    সালমান বেলকনিতে আসতেই ভক্তরা রীতিমতো উল্লাসে ফেটে পড়েন। সবাই তাকে ঈদ মুবারাক জানান। সালমানও গভীর ভালোবাসায় সবার ঈদের শুভেচ্ছা গ্রহণ করেন। তিনিও সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।

    জানা গেছে, ঈদের শুভেচ্ছা জানাতে আসা ভক্তদের এতটাই উপচেপড়া ছিল যে পুলিশ তাদের সামাল দিতে পারেনি। কাউকে কাউকে পুলিশ লাঠিচার্জও করছে বলে শোনা গেছে। তারপরও ভক্তরা পিছু হটেননি।

    অবশেষে সন্ধ্য নামার আগে সালমান ভক্তদের সামনে আসেন। এ সময় তার পরনে ছিলর পরনে ছিল সাদা কুর্তা। বেলকনি থেকেই অনুরাগীদের ঈদ মুবারাক জানালেন ভাইজান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ