বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ‘খুব শিগগিরই ফিরতে পারব’, দেশে ফেরা নিয়ে সাকিবের আশা
  • এক সিনেমায় বলিউডের তিন খান!

    এক সিনেমায় বলিউডের তিন খান!
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডে ‘তিন খান’ নামে পরিচিত শাহরুখ, সালমান ও আমির। তিন জনই সুপারস্টার। ১৪ মার্চ ছিল আমির খানের ৫৯তম জন্মদিন।

    আমির বিশেষ দিনটি একদিকে যেমন সাবেক স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে কেক কেটে উদযাপন করেছেন, তেমনই অনুরাগীদের জন্য সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়েছেন। তখনই পুরনো বন্ধু শাহরুখ ও সালমানকে নিয়ে একটি ঘোষণায় চমকে দিয়েছেন আমির খান।


    সম্প্রতি অনন্ত আম্বানীর বিয়েতে আমিরের সঙ্গে শাহরুখ ও সালমানকে মঞ্চে নাচতে দেখা গেছে। সেই ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি। বৃহস্পতিবার আমিরের কাছে একভক্ত জানতে চান, ‘এ তিন সুপারস্টারকে একসঙ্গে কোনো সিনেমায় দেখার সম্ভাবনা আছে কি?’


    জবাবে আমির খান জানান, তিনি শাহরুখ ও সালমানের সঙ্গে সিনেমা করতে ইচ্ছুক। আমির খান আরও বলেন, ‘আমরা তিন জন একসঙ্গে দেখা করলেই বিষয়টা নিয়ে আলোচনা হয়। শুধু আমাদের জন্য নয়, দর্শকদের কথা ভেবেই আমাদের একসঙ্গে একটা সিনেমা করা উচিত।’ তিন জনেই যে সঠিক চিত্রনাট্যের অপেক্ষায় রয়েছেন, সে কথাও স্পষ্ট করেন আমির।

    ১৯৯৪ সালে মুক্তি পায় আমির ও সালমান অভিনীত সিনেমা ‘আন্দাজ আপনা আপনা’। আমির জানান, এ সিনেমা সিক্যুয়েলের কাজ শুরু হয়েছে। সিনেমার চিত্রনাট্য লিখছেন রাজকুমার সন্তোষী। আমিরের কথায়, ‘সবে কাজটা শুরু হয়েছে। তাই এখনই খুব বেশি কিছু বলতে পারব না। তবে সিনেমাটি যে দর্শক উপভোগ করবেন সেটা বলাই যায়।’


    তিন দশকের বেশ সময় ধরে বলিউডে রাজত্ব করছেন শাহরুখ, সালমান ও আমির খান। তিন সুপারস্টারই বিভিন্ন সময়ে একে অপরের সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। ‘আন্দাজ আপনা আপনা’ সিনেমায় আমির ও সালমান কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন। অন্যদিকে ‘করণ অর্জুন’, ‘হম তুমহারে হ্যায় সনম’ বা ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর মতো সিনেমায় দর্শক শাহরুখ ও সালমানকে একসঙ্গে দেখেছেন।

    কিন্তু এখন পর্যন্ত কোনো সিনেমায় শাহরুখ-আমির জুটিকে দেখা যায়নি। এ তিনজনকে একসঙ্গে কবে বড়পর্দায় দেখা যাবে সেটাই এখন সবচেয়ে আনন্দের বিষয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ