বুধবার, ১৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম সন্দেহে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ও হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েছে স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে স্বাস্থ্যমন্ত্রী কৃষিখাত হবে উন্নয়নের প্রধান চালিকা শক্তি: প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে ভয়ংকর এল নিনোর সতর্কতা ২০২৭ শিক্ষাবর্ষ থেকেই শুরু হচ্ছে শিক্ষাব্যবস্থার বড় সংস্কার: শিক্ষামন্ত্রী মুন্সিগঞ্জে পুলিশ গুলির ঘটনায় শ্যামলকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ উন্নয়ন বাধাগ্রস্ত করে অর্থ পাচার, সহ্য করা হবে না: প্রধানমন্ত্রী ব্যাটিং বিপর্যয়ে চট্টগ্রামে ১৩১ রানে অলআউট বাংলাদেশ তারল্য সংকটে ইসলামী ব্যাংক, সহায়তা দিল কেন্দ্রীয় ব্যাংক শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবিরের মৃত্যুদণ্ড
  • ভোট বর্জন ও কর-খাজনা না দেয়ার আহ্বান

    আজ থেকে বিএনপির ‘অসহযোগ আন্দোলন’

    আজ থেকে বিএনপির ‘অসহযোগ আন্দোলন’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারকে সবধরনের অসহযোগিতা করার আহ্বান জানাচ্ছি সকলকে। সরকারকে অসহযোগিতা করার নতুন আন্দোলন আজকে থেকে শুরু হলো। 

    তিনি আজ বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে এই আহ্বান জানিয়েছেন।

    রিজভী বলেন, আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে থেকে এ আহ্বান জানাচ্ছি। মিথ্যা ও গায়েবি মামলায় অভিযুক্ত নেতা-কর্মীদের আজ থেকে আদালতে হাজিরা দেওয়া থেকে বিরত থাকারও আহ্বান জানাচ্ছি।

    তিনি আরও বলেছেন, এই ফ্যাসিস্ট সরকারের আগামী ৭ জানুয়ারির নির্বাচন সবাই বর্জন করুন। ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন করবেন না।

    তিনি আরও বলেন, বর্তমান অবৈধ সরকারকে সকল প্রকার খাজনা, বিদ্যুৎ বিল এবং অন্যান্য খাতে টাকা দেওয়া স্থগিত রাখুন। ব্যাংক খাতের মাধ্যমে সরকার সবচেয়ে বেশি অর্থ লুটপাট করেছে। ফলে ব্যাংকে টাকা জমা রাখা নিরাপদ কি না, সেটি ভাবুন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন