বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • শীতের মৌসুমে কাঁচা টমেটোর উপকারিতা

    শীতের মৌসুমে কাঁচা টমেটোর উপকারিতা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতে শীতের মৌসুম। এ মৌসুমে বাঙালি রসনায় পিঠেপুলির স্বাদের সঙ্গে যুক্ত হয় আরও একটি উপাদান। কি বলুন তো? ঠিকই ধরেছেন। শীতের হরেক রকমের বাহারি সবজি। তাই শীতকালে জমিয়ে সকলে মৌসুমি শাক সবজি উপভোগ করেন। এ সময়টাতে সবচেয়ে জনপ্রিয় সবজি কাঁচা টমেটো।

    লাল টুকটুকে টমেটো তো সারা বছরই রান্নার স্বাদ বাড়াতে সকলে ব্যবহার করে থাকেন। কিন্তু শীতকালে কাঁচা সবুজ সতেজ টক টক টমেটোই সকলের পছন্দ। শুধু কি স্বাদ, গুণেও কিন্তু অনন্য এই কাঁচা টমেটো। চলুন জেনে নেই সুস্বাস্থ্যে কাঁচা টমেটোর অবদান: 

    ভিটামিন সি-তে ভরপুর এই সবজি আপনার রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে শতগুণে। শুধু তাই নয় দাঁত ও ত্বকের যত্নেও এর জুড়ি মেলা ভার।
    এতে থাকা কিউমেরিক ও ক্লোরোজেনিক এসিড শরীরকে ক্যান্সারমুক্ত থাকতে সাহায্য করে, কার্সিনোজের প্রভাব থেকে শরীরকে রক্ষা করে। শুধু তাই নয় প্রস্টেট ক্যানসার বা পেটের ক্যানসারের ঝুঁকিও কমায় কাঁচা টমেটো।

    কাঁচা টমেটো খেলে ভালে থাকবে আপনার হৃদযন্ত্রও। এতে থাকা লাইকোপিক অ্যান্টিঅক্সিডেন্ট হৃদযন্ত্রের খেয়াল রাখে। 

    ভিটামিন বি এবং পটাশিয়াম সমৃদ্ধ এই সবজি আপনার কোলেস্টেরলের মাত্রা ঠিক তো রাখেই সেই সাথে রক্তচাপও স্বাভাবিক রাখতে সাহায্য করে।

    বাতের ব্যথা এবং হাড়ের ক্ষয় রোধ করতেও খেতে পারেন কাঁচা টমেটো। এতে থাকা ভিটামিন কে এবং ফসফেট খেয়াল রাখবে আপনার হাড়েরও।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ