বুধবার, ১৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • চীন–মিয়ানমার বৈঠকে নিরাপত্তা ও উন্নয়ন সহযোগিতা জোরদার গণমাধ্যম কমিশন গঠনে অগ্রসর হচ্ছে সরকার ইংলিশ চ্যানেলে রুশ যুদ্ধজাহাজের গুলি, উদ্বেগ ব্রিটিশ প্রধানমন্ত্রীর হাম সন্দেহে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ও শনাক্ত রোগী বেড়েছে স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে স্বাস্থ্যমন্ত্রী কৃষিখাত হবে উন্নয়নের প্রধান চালিকা শক্তি: প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে ভয়ংকর এল নিনোর সতর্কতা ২০২৭ শিক্ষাবর্ষ থেকেই শুরু হচ্ছে শিক্ষাব্যবস্থার বড় সংস্কার: শিক্ষামন্ত্রী মুন্সিগঞ্জে পুলিশ গুলির ঘটনায় শ্যামলকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ উন্নয়ন বাধাগ্রস্ত করে অর্থ পাচার, সহ্য করা হবে না: প্রধানমন্ত্রী
  • নির্বাচন নিয়ে দেশী বিদেশি ষড়যন্ত্র হচ্ছে: ওবায়দুল কাদের

    নির্বাচন নিয়ে দেশী বিদেশি ষড়যন্ত্র হচ্ছে: ওবায়দুল কাদের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নির্বাচন নিয়ে দেশী বিদেশি ষড়যন্ত্র রয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাধক ওবায়দুল কাদের বলেছেন, আমরা এসব ষড়যন্ত্র নিয়ে মোটেও বিচলিত নই। যারা নির্বাচনের পক্ষের শক্তি তারা যেকোন ধরনের নাশকতা প্রতিরোধে সতর্ক অবস্থায় থাকবেন।

    শনিবার ৯ ডিসেম্বর মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীতে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    ওবায়দুল কদের বলেন, মানবাধিকার নিয়ে যারা কথা বলেন, তাদের অনেকেই কিন্তু জেল হত্যা কিংবা আগস্টের গ্রেনেড হামলা নিয়ে কোনো কথা বলেন না। বিএনপি জোট সরকারের সময়ে ধর্ষন নিয়েও কথা বলেন না।

    তিনি বলেন, বিএনপিসহ যারা নির্বাচনে আসে নি, নির্বাচনের বিরুদ্ধে তাদের আন্দোলন ব্যর্থ হয়েছে। তাই তারা এখন নাশকতার পরিকল্পনা করছে, গুপ্ত হামলা করছে, অগ্নিসন্ত্রাস করছে।

    বিএনপি মানবাধিকার দিবসেও সারাদেশে নাশকতার পরিকল্পনা করছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নাশকতা প্রতিরোধে নেতা-কর্মীরা সতর্ক অবস্থায় থাকবেন, তারা যেন নাশকতা না করতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন