বুধবার, ১৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • চীন–মিয়ানমার বৈঠকে নিরাপত্তা ও উন্নয়ন সহযোগিতা জোরদার গণমাধ্যম কমিশন গঠনে অগ্রসর হচ্ছে সরকার ইংলিশ চ্যানেলে রুশ যুদ্ধজাহাজের গুলি, উদ্বেগ ব্রিটিশ প্রধানমন্ত্রীর হাম সন্দেহে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ও শনাক্ত রোগী বেড়েছে স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে স্বাস্থ্যমন্ত্রী কৃষিখাত হবে উন্নয়নের প্রধান চালিকা শক্তি: প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে ভয়ংকর এল নিনোর সতর্কতা ২০২৭ শিক্ষাবর্ষ থেকেই শুরু হচ্ছে শিক্ষাব্যবস্থার বড় সংস্কার: শিক্ষামন্ত্রী মুন্সিগঞ্জে পুলিশ গুলির ঘটনায় শ্যামলকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ উন্নয়ন বাধাগ্রস্ত করে অর্থ পাচার, সহ্য করা হবে না: প্রধানমন্ত্রী
  • এবার তফসিল বাতিলের দাবিতে বিজেপির বিক্ষোভ মিছিল

    এবার তফসিল বাতিলের দাবিতে বিজেপির বিক্ষোভ মিছিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এবার ঘোষিত তফসিল বাতিল করে গ্রহণযোগ্য সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি।

    মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ফকিরাপুল হয়ে দৈনিক বাংলার মোড় প্রদক্ষিণ করে।
     

    মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিজেপি মহাসচিব আব্দুল মতিন সউদ।

    তিনি বলেন, অবিলম্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে তফসিল ঘোষণা করা হয়েছে তা বাতিল করতে হবে। এ তফসিল বাতিল করে একটা গ্রহণযোগ্য সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করতে হবে।
     

    তিনি আরও বলেন, গণতন্ত্রের স্বার্থে, জনগণের স্বার্থে এবং দেশের স্বার্থে সুষ্ঠ নির্বাচনের বিকল্প নেই। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে অর্থবহ সংলাপের আয়োজন করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান সউদ।

    এ সময় অন্যদের মধ্যে ভাইস চেয়ারম্যান ঈমন, যুগ্ম মহাসচিব আকবর,সাংগঠনিক সম্পাদক সগীর আহমেদ সুজন, ছাত্র সমাজের সদস্য সচিব রাফি, বিজেপির যুব সংহতির আহ্বায়ক হারুনসহ আরও অনেকে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন