বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • বারবার গোসল করলে হতে পারে যে রোগ

    বারবার গোসল করলে হতে পারে যে রোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দৈনিক অন্তত দুইবার গোসলের অভ্যাস আছে কমবেশি সবারই। সকালে গোসল করে বাইরে বের হওয়া আবার কাজ শেষে ঘরে ফিরে আরেকবার গোসল করতে পছন্দ করেন। আবার অনেকেই আছেন যারা দিনে একাধিকবার গোসল করেন।

    তবে সাম্প্রতিক গবেষণা বলছে, দিনে একাধিকবার গোসল করা কিংবা শাওয়ারের তলায় ৩-৪ ঘণ্টা কাটানোর অভ্যাসে ত্বকের ক্ষতি হয়।

     

     

    তবে চর্মরোগ চিকিৎসক জয়েস পার্ক যদিও জানিয়েছেন, এ ক্ষেত্রে নির্দিষ্ট কোনও নিয়ম নেই। বেশিক্ষণ ধরে গোসল করলেই যে ত্বক কিংবা চুলের ক্ষতি হবে, এমন ধারণাও ঠিক নয়।

     

    ২০২১ সালে হাভার্ড হেল্থ-এর করা একটি সমীক্ষায় দেখা গিয়েছিল, আমেরিকার বাসিন্দাদের মধ্যে প্রায় ৬৬ শতাংশই প্রতিদিন স্নান করেন। কেউ বা তারও বেশি।

    জয়েসের মতে, কে কত বার স্নান করবেন, তা নির্ভর করবে ওই ব্যক্তির ত্বক ও চুলের ধরনের উপর। কিংবা ঘামের পরিমাণ ও ধুলা ময়লা মাখার উপরেও।

     

     

    তবে যাদের ত্বক অতিরিক্ত শুষ্ক কিংবা ত্বকে এগজিমার মতো সমস্যা আছে, তাদের বেশিবার গোসল না করাই ভালো। কারণ একাধিকবার গোসল করলে ত্বকের প্রাকৃতিক তেল ধুয়ে যায়। ফলে ত্বক আরও শুষ্ক হয়ে পড়ে।

    সে দেশেরই আরও এক ত্বক চিকিৎসক জুলি রুসাকের মতে, আমি সাধারণত গরম পানিতে গোসল ও অতিরিক্ত সাবান ব্যবহার করতে বারণ করি।

    কারণ ধূলাবালির সঙ্গে সঙ্গে ত্বকে থাকা মাইক্রোবায়োমও ধুয়ে যায়। শুধু ত্বক নয়, সামগ্রিক সুস্থতার জন্য এই মাইক্রোবায়োম অত্যন্ত জরুরি।

     

    সারা দিনে এক-দু’বার গোসল করা ভালো। তবে ত্বকের সমস্যা থাকলে কাজ থেকে ফিরে বা শরীরচর্চা করার পরে শুধু সেই অংশগুলোই ধুয়ে ফেলুন, যেখানে ঘাম হয়েছে।

     

    আমেরিকার এক প্রসাধনী সংস্থার ত্বক চিকিৎসক জাস্টিন হেক্সটলের মতে, ত্বকের আর্দ্রতা হারিয়ে যাওয়ার পেছনে গোসল ও প্রসাধনীর ভূমিকাও কম নয়। ত্বকের ধরন বুঝে মুখ বা চুলের জন্য প্রসাধনী কিনলেও দেহের বিষয়ে সবাই ততা সচেতন নন।

     

    সূত্র: নিউইয়র্ক পোস্ট


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ