বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শীতে গোসলের সময় যে পাঁচ ভুলে ক্ষতি হতে পারে ত্বকের জোহানেসবার্গ ও কেপটাউটে ফ্লাইট চালুর বিষয় বিবেচনা করবে সরকার গুম-খুনের তথ্য সংগ্রহে দেশজুড়ে গণশুনানি করবে ট্রাইব্যুনাল রাষ্ট্রদূতের পদ থেকে প্রত্যাহার তিন সেনা কর্মকর্তা ব্যক্তিগত কাজ সামলাতে গিয়ে ব্যর্থ হচ্ছে উন্নত এআই মডেল ভোটাভুটিতে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ ফিল্ডিংয়ে অনুশীলনের প্রতিফলন নেই, স্বীকার করলেন শরিফুল গ্রামীণ ব্যাংক ও ইউনূসের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান নাহিদের মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো সিআইএ ও মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা
  • শীতে গোসলের সময় যে পাঁচ ভুলে ক্ষতি হতে পারে ত্বকের

    শীতে গোসলের সময় যে পাঁচ ভুলে ক্ষতি হতে পারে ত্বকের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শীতের সকালে বিছানা ছেড়ে গোসল করতে অনেকেরই অনীহা থাকে। ঠান্ডা থেকে বাঁচতে কেউ কেউ আবার গরম পানি ব্যবহার করেন। তবে গোসলের সময় অতিরিক্ত গরম পানি, বেশি সাবান কিংবা দীর্ঘক্ষণ পানির সংস্পর্শে থাকা ত্বকের স্বাভাবিক আর্দ্রতা নষ্ট করতে পারে। ফলে ত্বক হয়ে উঠতে পারে শুষ্ক ও রুক্ষ।

    শীতের দিনে গোসলের সময় কিছু সাধারণ ভুল এড়িয়ে চললে ত্বকের আর্দ্রতা ও স্বাভাবিক সুরক্ষাস্তর বজায় রাখা সহজ হয়। এ জন্য কয়েকটি বিষয় খেয়াল রাখা জরুরি।

    অতিরিক্ত গরম পানি ব্যবহার নয়

    শীতের সকালে গরম পানিতে গোসল আরামদায়ক মনে হলেও অতিরিক্ত গরম পানি ত্বকের জন্য ক্ষতিকর। এতে ত্বকের প্রাকৃতিক তেল কমে গিয়ে শুষ্কতা ও রুক্ষতা দেখা দিতে পারে। তাই গোসলের সময় খুব গরম পানির বদলে হালকা গরম পানি ব্যবহার করা ভালো।

    শরীরের সব জায়গায় সাবান ব্যবহারের প্রয়োজন নেই

    প্রতিদিন শরীরের সব জায়গায় সাবান বা বডি ওয়াশ ব্যবহারের প্রয়োজন হয় না। অতিরিক্ত সাবান ব্যবহারে ত্বকের স্বাভাবিক তেল কমে যেতে পারে। বিশেষ করে শীতের দিনে এতে ত্বকের আর্দ্রতা আরও কমে শুষ্কতা বাড়তে পারে। তাই বগল ও কুঁচকির মতো ঘাম বেশি হয় এমন জায়গা পরিষ্কারে গুরুত্ব দিন। হাত-পাও পরিষ্কার রাখুন।

    সুগন্ধিযুক্ত সাবান এড়িয়ে চলুন

    সুগন্ধিযুক্ত সাবানে থাকা কিছু উপাদান সংবেদনশীল ত্বকে শুষ্কতা, চুলকানি, জ্বালাপোড়া ও অ্যালার্জির সমস্যা তৈরি করতে পারে। তাই শীতকালে সুগন্ধিমুক্ত ও ময়েশ্চারাইজিং উপাদানযুক্ত সাবান বা বডি ওয়াশ ব্যবহার করা ভালো।

    লুফা বা শক্ত স্পঞ্জ দিয়ে অতিরিক্ত ঘষবেন না

    অনেকে গোসলের সময় লুফা বা শক্ত স্পঞ্জ দিয়ে শরীর ঘষে পরিষ্কার করেন। তবে অতিরিক্ত ঘষাঘষিতে ত্বকের প্রাকৃতিক সুরক্ষাস্তর ক্ষতিগ্রস্ত হতে পারে। আবার ব্যবহারের পর ভেজা লুফা ঠিকভাবে শুকানো না হলে তাতে ব্যাকটেরিয়া জমতে পারে। তাই শক্ত স্পঞ্জের বদলে মৃদু ক্লিনজার ও পানি দিয়ে শরীর পরিষ্কার করাই ভালো।

    দীর্ঘ সময় ধরে গোসল করবেন না

    শীতের দিনে দীর্ঘ সময় ধরে গোসল করলে ত্বকের প্রাকৃতিক তেল ও আর্দ্রতা কমে যেতে পারে। এতে ত্বক শুষ্ক হয়ে পড়ে। তাই গোসলের সময় সংক্ষিপ্ত রাখুন। গোসলের পর শরীর মুছে নেওয়ার পরপরই ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ