বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যক্তিগত কাজ সামলাতে গিয়ে ব্যর্থ হচ্ছে উন্নত এআই মডেল ভোটাভুটিতে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ ফিল্ডিংয়ে অনুশীলনের প্রতিফলন নেই, স্বীকার করলেন শরিফুল গ্রামীণ ব্যাংক ও ইউনূসের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান নাহিদের মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো সিআইএ ও মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক পোশাকশ্রমিকদের মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব মালিকপক্ষের বাংলাদেশি পণ্য আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামকে রাষ্ট্রপতির আহ্বান
  • ফিল্ডিংয়ে অনুশীলনের প্রতিফলন নেই, স্বীকার করলেন শরিফুল

    ফিল্ডিংয়ে অনুশীলনের প্রতিফলন নেই, স্বীকার করলেন শরিফুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্টে বাংলাদেশের ফিল্ডিং নিয়ে হতাশা প্রকাশ করেছেন পেসার শরিফুল ইসলাম। তাঁর মতে, অনুশীলনে ভালো করলেও ম্যাচে তার প্রতিফলন ঘটাতে পারছেন না ক্রিকেটাররা। তবে দ্রুত এ সমস্যা কাটিয়ে ওঠার আশা করছেন তিনি।

    জোহানেসবার্গে ডাগআউটে বসে বাংলাদেশের হার দেখেছিলেন শরিফুল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টে একাদশে সুযোগ পেলেও বল হাতে খুব একটা সুবিধা করতে পারেননি বাঁহাতি এই পেসার। ৯৫ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। এর আগে অস্ট্রেলিয়া সফরে গতির ঝড় তুলে নজর কাড়লেও টেস্ট একাদশে নিয়মিত হতে পারেননি তিনি।

    সেঞ্চুরিয়নে চলমান টেস্টে বাংলাদেশ এখনো ৪০৩ রানে পিছিয়ে। দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে দলের ক্যাচ মিস ও ফিল্ডিংয়ের দুর্বলতা নিয়ে প্রশ্ন করা হলে শরিফুল বলেন, ‘এখন তো ফিল্ডিংয়ের ব্যাপারটা মালি (মালিবংওয়ে মাকেতা) দেখছে। উনি সবেমাত্র দায়িত্ব পেলেন। আমরা হয়তো অন্য দলের তুলনায় একটু বেশিই ক্যাচ মিস করছি। আশা করি এটা থেকে শিগগিরই ওভারকাম করব।’

    ম্যাচে ভুল হলেও ফিল্ডিং অনুশীলনে ঘাটতি থাকে না বলে জানান শরিফুল। অনুশীলনের দক্ষতা মাঠে কাজে লাগাতে না পারার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ‘প্র্যাকটিস তো আমরা পারফেক্টলি করছি–ই। হয়তো ম্যাচের ভেতর এক্সিকিউশন হচ্ছে না।’

    অস্ট্রেলিয়া সফরে ভালো পারফরম্যান্সের পরও একাদশে অনিয়মিত থাকা নিয়ে অবশ্য কোনো আক্ষেপ দেখাননি শরিফুল। বিষয়টি কোচ ও অধিনায়কের সিদ্ধান্তের ওপর ছেড়ে দিয়ে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া সিরিজ অনেক পেছনে। সেটা অতীত ছিল। সেখানে ভালো করেছি। বর্তমানে টিম ডিমান্ড যদি বলেন, কোচ-ক্যাপ্টেনের চাওয়া, এটাকে আমি সম্মান করি। ওয়ার্কলোড কমপ্লিট করেই রেডি ছিলাম। উনারা যেটা ভালো হবে সেই সিদ্ধান্তই নিয়েছেন।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন