আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আবুধাবিতে অনুষ্ঠিত বৈঠকে আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা জোরদার এবং বহুপক্ষীয় কার্যক্রমে পারস্পরিক অংশীদারত্ব বাড়ানোর বিষয়ে আলোচনা করেন দুই নেতা।
এ সময় বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও কথা বলেন তাঁরা। পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে নিজেদের মধ্যে মতবিনিময় করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন