বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যক্তিগত কাজ সামলাতে গিয়ে ব্যর্থ হচ্ছে উন্নত এআই মডেল ভোটাভুটিতে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ ফিল্ডিংয়ে অনুশীলনের প্রতিফলন নেই, স্বীকার করলেন শরিফুল গ্রামীণ ব্যাংক ও ইউনূসের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান নাহিদের মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো সিআইএ ও মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক পোশাকশ্রমিকদের মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব মালিকপক্ষের বাংলাদেশি পণ্য আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামকে রাষ্ট্রপতির আহ্বান
  • গ্রামীণ ব্যাংক ও ইউনূসের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান নাহিদের

    গ্রামীণ ব্যাংক ও ইউনূসের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান নাহিদের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় পেট্রলবোমা হামলা এবং চট্টগ্রামে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এসব হামলার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের দায়ী করে দলটিকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়েছেন তিনি।

    মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

    পোস্টে তাঁর দাবি, শুধু নভেম্বর মাসেই দেশের অন্তত ১০০টি গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রলবোমা হামলা হয়েছে। এসব হামলার সময় অনেক হামলাকারীকে ‘জয় বাংলা’ স্লোগান দিতেও দেখা গেছে বলে উল্লেখ করেন তিনি।

    গ্রামীণ ব্যাংকের গুরুত্ব তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, আন্তর্জাতিকভাবে ‘গরিবের ব্যাংক’ হিসেবে পরিচিত প্রতিষ্ঠানটি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছে। এ বছর ব্যাংকটির প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল পুরস্কার অর্জনের ২০ বছর পূর্তি হচ্ছে।

    ব্যাংকটির মালিকানা কাঠামো তুলে ধরে তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা। বাকি ১০ শতাংশ সরকারের। অধ্যাপক ইউনূস ব্যাংকটি প্রতিষ্ঠা করেছেন এবং এর কার্যক্রমের ভিত্তি তৈরি করেছেন। তাঁর সঙ্গে সংশ্লিষ্টতার কারণেই ব্যাংকটিকে হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে মন্তব্য করেন নাহিদ।

    এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা নিশ্চিতের ব্যর্থতার বিষয়টিও তুলে ধরেন এনসিপির আহ্বায়ক। গ্রামীণ ব্যাংক ও অধ্যাপক ইউনূসের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি বারবার অগ্নিসংযোগের ঘটনা বন্ধ এবং হামলায় জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানান।

    নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দলটির কর্মীরা দেশের ভেতরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন এবং ভারতের মাটি থেকে এসব কর্মকাণ্ড পরিচালনা করছেন। এ ধরনের আন্তসীমান্ত সন্ত্রাসবাদ মোকাবিলায় সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

    আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আওয়ামী লীগের কর্মকাণ্ডের নিন্দা জানানো এবং দলটির মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো স্বীকার করার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক। একই সঙ্গে দলটিকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি জানান তিনি।

    ফেসবুক পোস্টে জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদনের বরাত দিয়ে নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালের আগস্টে সরকার পতনের মধ্য দিয়ে শেষ হওয়া গণ-অভ্যুত্থানে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন