বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যক্তিগত কাজ সামলাতে গিয়ে ব্যর্থ হচ্ছে উন্নত এআই মডেল ভোটাভুটিতে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ ফিল্ডিংয়ে অনুশীলনের প্রতিফলন নেই, স্বীকার করলেন শরিফুল গ্রামীণ ব্যাংক ও ইউনূসের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান নাহিদের মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো সিআইএ ও মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক পোশাকশ্রমিকদের মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব মালিকপক্ষের বাংলাদেশি পণ্য আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামকে রাষ্ট্রপতির আহ্বান
  • ব্যক্তিগত কাজ সামলাতে গিয়ে ব্যর্থ হচ্ছে উন্নত এআই মডেল

    ব্যক্তিগত কাজ সামলাতে গিয়ে ব্যর্থ হচ্ছে উন্নত এআই মডেল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দৈনন্দিন জীবনের নানা কাজ সহজে সামলানোর প্রতিশ্রুতি দিয়ে জনপ্রিয় হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) এজেন্ট। কেনাকাটা, ভ্রমণের পরিকল্পনা ও ই-মেইল ব্যবস্থাপনার মতো কাজে এসব এজেন্টের ওপর নির্ভর করছেন ব্যবহারকারীরা। তবে নতুন এক গবেষণায় দেখা গেছে, উন্নত এআই মডেলগুলোও মানুষের দৈনন্দিন কাজ নির্ভরযোগ্যভাবে ও নিরাপদে সম্পন্ন করতে পারছে না।

    প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, দৈনন্দিন কাজের সক্ষমতা যাচাইয়ের নতুন পরীক্ষা ‘শেলবেঞ্চে’ ওপেনএআই, অ্যানথ্রপিক ও মেটার উন্নত মডেলগুলোও এক-তৃতীয়াংশের বেশি ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। পরীক্ষায় অংশ নেওয়া সব মডেলের ১৫ দশমিক ৭ শতাংশ প্রচেষ্টায় অন্তত একটি নিরাপত্তাসংক্রান্ত শর্ত পূরণ হয়নি। এতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির ঝুঁকি দেখা গেছে।

    ওপেনক্ল ফাউন্ডেশন, পার্সওয়েভ, হাগিং ফেস, রেড হ্যাট এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলির গবেষকদের সহযোগিতায় শেলবেঞ্চ তৈরি করা হয়েছে। বাস্তব জীবনে এআই এজেন্টের ১ কোটির বেশি বেনামি কথোপকথন ও কার্যক্রমের তথ্য বিশ্লেষণ করে এই পরীক্ষা পরিচালনা করা হয়।

    গবেষণায় দেখা গেছে, ব্যক্তিগত ই-মেইল, ক্যালেন্ডার, স্প্রেডশিট, কেনাকাটার রসিদ ও চ্যাটের তথ্য থেকে প্রয়োজনীয় বিষয় খুঁজে বের করতে এআই এজেন্টগুলো প্রায়ই ভুল করছে। পুরোনো তথ্য কিংবা ফিশিং বার্তার মতো ঝুঁকিও অনেক মডেল ঠিকভাবে শনাক্ত করতে পারছে না।

    পরীক্ষায় সবচেয়ে বেশি নম্বর পাওয়া ওপেনএআইয়ের জিপিটি-৬ অ্যাস্ট্রাও একই কাজ তিনবার করে চালানোর পরীক্ষায় অর্ধেকেরও কম ক্ষেত্রে তিনবারই সফল হয়েছে। অর্থাৎ একই নির্দেশনা ও পরিবেশে কাজ করলেও প্রতিবার নির্ভরযোগ্য ফল দিতে পারছে না মডেলটি।

    নিরাপত্তাসংক্রান্ত ভুলের উদাহরণও উঠে এসেছে গবেষণায়। কোনো শিশুকে স্কুল থেকে নিয়ে আসার বিষয়টি বিবেচনায় রাখতে বলা হলে ৭৯ দশমিক ৫ শতাংশ ক্ষেত্রে এআই এজেন্ট তা ঠিকভাবে করতে পারেনি। ল্যাপটপ হস্তান্তরের নথি ব্যবস্থাপনার একটি পরীক্ষায় ১৮ দশমিক ৬ শতাংশ ক্ষেত্রে সংবেদনশীল ব্যাংক আপলোড টোকেন শনাক্ত করে গোপন রাখতে ব্যর্থ হয়েছে এজেন্টগুলো। আরেকটি পরীক্ষায় ৪০ দশমিক ৩ শতাংশ ক্ষেত্রে ভুল চালান পরিশোধ কিংবা একই চালান একাধিকবার পরিশোধের পরামর্শ দিয়েছে।

    গবেষণায় এআই মডেলের পাশাপাশি ‘এজেন্ট হারনেস’ নামের সফটওয়্যারের ভূমিকাও পরীক্ষা করা হয়েছে। এই সফটওয়্যার এআই মডেলকে বিভিন্ন তথ্য ব্যবহারের সুযোগ দেয় এবং কাজ সম্পন্ন করতে প্রয়োজনীয় টুল পরিচালনা করে। গবেষকদের মতে, সামগ্রিক ফলাফলে মডেল নির্বাচন বেশি প্রভাব ফেললেও উন্নত মডেলের ক্ষেত্রেও কোন হারনেস ব্যবহার করা হচ্ছে, তা গুরুত্বপূর্ণ।

    এর উদাহরণ হিসেবে দেখা গেছে, পাই হারনেসে ওপেনএআইয়ের জিপিটি-৬ অ্যাস্ট্রা অ্যানথ্রপিকের ক্লড ফেবল ৫.২-এর চেয়ে ভালো করেছে। তবে ক্লড কোডে একই পরীক্ষা চালালে ফল হয়েছে উল্টো। মেটার মিউজ ওয়ান্ডার পাই হারনেসে ৫৬ শতাংশ সফল হলেও ক্লড কোডে এর সফলতার হার ছিল ৩৮ দশমিক ১ শতাংশ।

    তবে গবেষণার ফলাফলকে মেটার মিউজ, ওপেনএআইয়ের ডটস কিংবা অ্যানথ্রপিকের ক্লড ডুয়েট ব্যবহারের অভিজ্ঞতার সঙ্গে সরাসরি মেলানো যাবে না। কারণ, গবেষকেরা এসব পণ্যের নিজস্ব সফটওয়্যারে মডেলগুলো পরীক্ষা করেননি।

    গবেষণার ফলাফল বলছে, ব্যক্তিগত সহকারী হিসেবে এআইয়ের ব্যবহার বাড়লেও গুরুত্বপূর্ণ দৈনন্দিন কাজ পুরোপুরি এর ওপর ছেড়ে দেওয়ার মতো নির্ভরযোগ্যতা এখনো তৈরি হয়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন