বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শীতে গোসলের সময় যে পাঁচ ভুলে ক্ষতি হতে পারে ত্বকের জোহানেসবার্গ ও কেপটাউটে ফ্লাইট চালুর বিষয় বিবেচনা করবে সরকার গুম-খুনের তথ্য সংগ্রহে দেশজুড়ে গণশুনানি করবে ট্রাইব্যুনাল রাষ্ট্রদূতের পদ থেকে প্রত্যাহার তিন সেনা কর্মকর্তা ব্যক্তিগত কাজ সামলাতে গিয়ে ব্যর্থ হচ্ছে উন্নত এআই মডেল ভোটাভুটিতে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ ফিল্ডিংয়ে অনুশীলনের প্রতিফলন নেই, স্বীকার করলেন শরিফুল গ্রামীণ ব্যাংক ও ইউনূসের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান নাহিদের মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো সিআইএ ও মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা
  • জোহানেসবার্গ ও কেপটাউটে ফ্লাইট চালুর বিষয় বিবেচনা করবে সরকার

    জোহানেসবার্গ ও কেপটাউটে ফ্লাইট চালুর বিষয় বিবেচনা করবে সরকার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ আফ্রিকার সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার অনিল সুকলাল। এ প্রস্তাব সক্রিয়ভাবে বিবেচনার আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

    আজ বুধবার (২৫ নভেম্বর) সকালে সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দক্ষিণ আফ্রিকার হাইকমিশনারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। এ সময় দুই দেশের বিমান যোগাযোগ ও পর্যটন খাতের উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

    সাক্ষাৎকালে দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে দেশটিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালুর আগ্রহ প্রকাশ করা হয়। জবাবে মন্ত্রী বলেন, দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির যাতায়াত সহজ করতে জোহানেসবার্গ ও কেপটাউনের সঙ্গে বিমান যোগাযোগ বাড়ানো গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এসব গন্তব্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করবে।

    বাংলাদেশের পর্যটন সম্ভাবনা তুলে ধরে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্বের পর্যটকদের কাছে আকর্ষণীয়। দুই দেশের পর্যটন খাতের পারস্পরিক উন্নয়ন, সাংস্কৃতিক বিনিময় এবং পর্যটক যাতায়াত বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

    এ সময় দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার দুই দেশের পর্যটন খাতের উন্নয়নে সমন্বয়, অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা জোরদার করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের আগ্রহ প্রকাশ করেন।

    সাক্ষাৎকালে মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরীসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন