বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শীতে গোসলের সময় যে পাঁচ ভুলে ক্ষতি হতে পারে ত্বকের জোহানেসবার্গ ও কেপটাউটে ফ্লাইট চালুর বিষয় বিবেচনা করবে সরকার গুম-খুনের তথ্য সংগ্রহে দেশজুড়ে গণশুনানি করবে ট্রাইব্যুনাল রাষ্ট্রদূতের পদ থেকে প্রত্যাহার তিন সেনা কর্মকর্তা ব্যক্তিগত কাজ সামলাতে গিয়ে ব্যর্থ হচ্ছে উন্নত এআই মডেল ভোটাভুটিতে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ ফিল্ডিংয়ে অনুশীলনের প্রতিফলন নেই, স্বীকার করলেন শরিফুল গ্রামীণ ব্যাংক ও ইউনূসের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান নাহিদের মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো সিআইএ ও মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা
  • গুম-খুনের তথ্য সংগ্রহে দেশজুড়ে গণশুনানি করবে ট্রাইব্যুনাল

    গুম-খুনের তথ্য সংগ্রহে দেশজুড়ে গণশুনানি করবে ট্রাইব্যুনাল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম, খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের তথ্য সংগ্রহে দেশজুড়ে গণশুনানির উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এসব শুনানিতে অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে। তাৎক্ষণিকভাবে কোনো অভিযুক্তকে পাওয়া গেলে তাঁকে গ্রেপ্তারের উদ্যোগও নেওয়া হবে।

    আজ বুধবার (২৫ নভেম্বর) নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

    তিনি বলেন, প্রতি সপ্তাহে দেশের কোনো না কোনো জেলায় গণশুনানির আয়োজন করা হবে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে সব রাজনৈতিক দলের উপস্থিতিতে এ কর্মসূচি পরিচালিত হবে। নির্যাতনের শিকার রাজনৈতিক দল ও সংগঠনগুলোও এতে অংশ নিতে পারবে। এ বিষয়ে সরকার সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে।

    চিফ প্রসিকিউটর জানান, এরই মধ্যে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও মন্ত্রণালয়, নির্যাতিত রাজনৈতিক দল ও সংগঠন এবং আহত-নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের কাছে চিঠি পাঠানো হচ্ছে। গণশুনানিতে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের তথ্য নেওয়া হবে।

    কোনো ঘটনার মামলা হয়ে থাকলে সংশ্লিষ্ট নথি ও রেকর্ড পর্যালোচনা করা হবে। মামলা না হলে ভুক্তভোগী পরিবারগুলোকে চিহ্নিত করা হবে। এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিচারযোগ্য কোনো ঘটনার তথ্য পাওয়া গেলে তদন্ত সংস্থার মাধ্যমে তদন্ত করে বিচারের ব্যবস্থা করা হবে।

    যশোর জেলা থেকে গণশুনানির কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে জানিয়ে আমিনুল ইসলাম বলেন, ২৬ নভেম্বর যশোরে কর্মসূচি আয়োজনের পরিকল্পনা ছিল। তবে ২৮ নভেম্বর যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন থাকায় তারিখ পরিবর্তন হতে পারে। সে ক্ষেত্রে অন্য কোনো জেলা থেকে কার্যক্রম শুরু করা হবে। আগামী সপ্তাহ থেকে দেশের কোনো না কোনো জেলায় এ কর্মসূচি পরিচালনা করা হবে।

    গণশুনানির প্রয়োজনীয়তা তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অসংখ্য ক্রসফায়ার, গুম, বলপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ বা মামলা রয়েছে। অনেক পরিবার গুম কিংবা মানবতাবিরোধী অপরাধের শিকার হলেও মামলা করেনি। আবার অনেক অভিযুক্ত ব্যক্তি এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে তথ্য পাওয়া গেছে।

    এসব অপরাধের বিচার করে ন্যায়বিচার নিশ্চিত করতেই গণশুনানির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। আমিনুল ইসলাম বলেন, এ কর্মসূচির মধ্য দিয়ে দেশে ন্যায়বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে তাঁরা মনে করেন। আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে যেন আর কখনো মানবতাবিরোধী অপরাধ না ঘটে, সেই বার্তাও জাতির কাছে পৌঁছে দিতে চান তাঁরা।

    গণশুনানির আইনগত বৈধতা নিয়ে প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের তদন্ত ও অভিযোগ দাখিলের ক্ষমতা রয়েছে। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাও তদন্ত করতে পারে। ফলে এ কর্মসূচি আইনসম্মত এবং এর আইনগত ম্যান্ডেট রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন