সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কৃষি, জ্বালানি ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-কানাডা মানুষের মনে ভালোবাসা সৃষ্টি হয় যেভাবে, কী বলে ইসলাম ও বিজ্ঞান চিঠি দিয়েও কিমের সাড়া পাননি ট্রাম্প, বাড়ছে উত্তর কোরিয়ার পরমাণু শক্তি বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিপদে মানুষের পাশে আছি, ভবিষ্যতেও থাকব: জুবাইদা রহমান ‘রূপনগরের রাজকন্যা’ হয়ে নতুন গানে সালমা স্বর্ণের দাম কমায় দুবাইয়ের গয়নার দোকানে ক্রেতাদের ভিড় নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশা শ্রমমন্ত্রীর রোহিঙ্গা গণহত্যার রায়ের অনুলিপি গাম্বিয়ার প্রেসিডেন্টকে হস্তান্তর সাদিক কায়েমের বাড়িতে হামলার নিন্দা ছাত্রশিবিরের, গ্রেপ্তারের দাবি
  • কৃষি, জ্বালানি ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-কানাডা

    কৃষি, জ্বালানি ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-কানাডা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং। রোববার (২২ নভেম্বর) অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, রোহিঙ্গা সংকট এবং দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

    সাক্ষাৎকালে কানাডার হাইকমিশনার ১৯৭২ সাল থেকে বাংলাদেশকে দেওয়া তাঁর দেশের ৬ দশমিক ৩ বিলিয়ন ডলারের আন্তর্জাতিক সহায়তার বিষয়টি তুলে ধরেন। এ সময় দুই দেশের ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন উভয় পক্ষ। ২০২৫ সালে দুই দেশের বাণিজ্যের পরিমাণ ৪ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার বিষয়টিও তাঁরা স্বাগত জানান।

    বৈঠকে কৃষি, জ্বালানি, নিরাপত্তা ও প্রতিরক্ষা এবং শিক্ষাসহ বিভিন্ন খাতে বাণিজ্য সম্প্রসারণ ও বহুমুখীকরণের বিষয়ে একমত হন দুই দেশের প্রতিনিধিরা।

    এ ছাড়া রোহিঙ্গা সংকট নিয়েও বিস্তারিত আলোচনা হয়। ২০১৭ সাল থেকে এ সংকট মোকাবিলায় কানাডার ৭০০ মিলিয়ন ডলারের সহায়তা, আন্তর্জাতিক আদালতের সাম্প্রতিক রায় এবং সংকটের টেকসই সমাধানে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে মতবিনিময় করেন তাঁরা।

    রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে দুই দেশ এবং অন্যান্য আন্তর্জাতিক অংশীদারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন উভয় পক্ষ। পরিস্থিতি অনুকূলে এলে রোহিঙ্গারা যেন নিরাপদে, স্বেচ্ছায়, স্থায়ীভাবে ও মর্যাদার সঙ্গে মিয়ানমারে ফিরে যেতে পারেন, তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তাঁরা।

    বৈঠকে বাংলাদেশ ও কানাডার মধ্যে ষষ্ঠ দ্বিপাক্ষিক পররাষ্ট্রনীতি বিষয়ক পরামর্শ সভা আয়োজনকে স্বাগত জানানো হয়। ঢাকায় অনুষ্ঠেয় এ সভায় দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে পারস্পরিক লাভজনক অংশীদারত্বের ভিত্তিতে কার্যকর ও সুনির্দিষ্ট ফলাফল অর্জনের বিষয়ে সম্মত হন সংশ্লিষ্ট প্রতিনিধিরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন