বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৫টার দিকে কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকার একটি ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন গোডাউনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের তিনটি এবং সারাবো ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ চলছে। তবে এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

তিনি আরও জানান, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন