বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj

নেপালের বন্যায় প্রাণহানিতে ড. ইউনূসের সমবেদনা

নেপালের বন্যায় প্রাণহানিতে ড. ইউনূসের সমবেদনা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে নিখোঁজ ও আটকে পড়া মানুষদের দ্রুত উদ্ধার এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় চলমান ত্রাণ কার্যক্রম সফল হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

বুধবার (২৬ আগস্ট) রাতে ইউনূস সেন্টারের পক্ষ থেকে পাঠানো এক শোকবার্তায় এসব কথা জানানো হয়।

শোকবার্তায় অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানির মর্মান্তিক ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত ও শোকাহত।

বন্যায় যারা স্বজন হারিয়েছেন, তাদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে তিনি বলেন, এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রত্যেক মানুষের প্রতি তার গভীর সহানুভূতি রয়েছে।

ড. ইউনূস বলেন, এই কঠিন সময়ে নেপালের মানুষের জন্য চিন্তা ও প্রার্থনা রয়েছে। ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী হিসেবে বাংলাদেশের পক্ষ থেকে নেপালের জনগণের প্রতি সংহতিও প্রকাশ করেন তিনি।

চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের মাধ্যমে নিখোঁজ এবং বিভিন্ন স্থানে আটকে পড়া মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন ড. ইউনূস।

শোকবার্তার শেষে তিনি বন্যায় নিহতদের আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারগুলো যেন প্রিয়জন হারানোর এই গভীর ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি ও সাহস পায়, সেই প্রার্থনাও করেন তিনি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন