মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লিপ বাম ব্যবহারে ঠোঁটের শুষ্কতা বাড়ছে কি না বুঝবেন যেভাবে ইসরায়েলের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হলেন আরব নেতা আহমেদ তিবি খাজার আত্মজীবনীতে নতুন করে উত্তাল অস্ট্রেলিয়ান ক্রিকেট, পাশে নেই কামিন্স পাচার হওয়া অর্থ ফেরাতে ফৌজদারি মামলায় লাগতে পারে ১০ বছর গ্রামের সবাই তারকাদের সঙ্গে চ্যাট করে, ৮০ লাখ ভিউয়ের ‘ইনস্টাগ্রাম’ অপ্রয়োজনে সিজারিয়ান নিরুৎসাহিত করার পরামর্শ সংসদীয় সাব কমিটির ৫১ মেডিকেল সেন্টারে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা, ফি নির্ধারণ সিলেট ও চট্টগ্রামে মডেল টি এস্টেট গড়তে আগ্রহী যুক্তরাজ্য-পর্তুগালের প্রতিনিধিদল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৬৮২ তেজগাঁও থানায় অবস্থানকালে ফোনে হত্যার হুমকি পেলেন মাহমুদা মিতু
  • কর ফাঁকি রোধে মাঠ পর্যায়ে গোয়েন্দা কার্যক্রম জোরদার, নির্দেশ এনবিআরের

    কর ফাঁকি রোধে মাঠ পর্যায়ে গোয়েন্দা কার্যক্রম জোরদার, নির্দেশ এনবিআরের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মাঠ পর্যায়ের কর অঞ্চলগুলোতে গোয়েন্দা কার্যক্রম আরও শক্তিশালী করতে নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই পদক্ষেপ নেওয়া হয়েছে ফাঁকি দেওয়া রাজস্ব পুনরুদ্ধার এবং কর ফাঁকি প্রতিরোধের লক্ষ্যে।

    জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর অডিট, ইন্টেলিজেন্স এন্ড ইনভেস্টিগেশন)র দফতর থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি কর অঞ্চলকে ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন সেল (আইআইসি)’র টিম গঠন করতে হবে। 

    সেই সঙ্গে টিমের কার্যপদ্ধতি, সুপারিশ প্রণয়নের ভিত্তি ও ফাঁকি দেওয়া কর পুনরুদ্ধারের জন্য কমিটির অনুমোদন প্রক্রিয়া সম্পর্কেও বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।

    নির্দেশনায় বলা হয়, বিভিন্ন ধরনের গোয়েন্দা তথ্য, কর ফাঁকির অভিযোগ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ, আয়কর নথি ও বিভিন্ন রেজিস্টারে ঘষা-মাজা বা কাটা-ছেঁড়া, অস্বাভাবিক পরিমাণ করমুক্ত আয়, করযোগ্য আয় ও পরিশোধিত করের তুলনায় সম্পদ বিবরণীতে অস্বাভাবিক পরিমাণ নীট সম্পদ প্রদর্শন ইত্যাদি বিষয় নিয়ে সংশ্লিষ্ট টিম তদন্ত কার্যক্রম শুরু করবে।

    তদন্ত টিম কর ফাঁকির সুস্পষ্ট তথ্য-উপাত্ত সংক্রান্ত প্রতিবেদন ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন কমিটির কাছে দাখিল করবে। এরপর রাজস্ব ফাঁকির প্রমাণ পেলে সংশ্লিষ্ট কর কমিশনারেটের আইআইসি রাজস্ব পুনরুদ্ধারের জন্য আইনি ব্যবস্থা নিতে অনুমোদন দিবে।

    এছাড়া, প্রতিটি কর কমিশনারেটকে প্রতি মাসে নির্ধারিত ছকে গোয়েন্দা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কিত প্রতিবেদন প্রস্তুত করতে হবে। সেই প্রতিবেদনে অতিরিক্ত কর দাবি ও আদায়ের বিস্তারিত তথ্য তুলে ধরে পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) পাঠাতে হবে।

    জাতীয় রাজস্ব বোর্ড আশা করছে, ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন সেলের কার্যক্রম জোরদার করার মাধ্যমে ফাঁকি দেওয়া রাজস্ব পুনরুদ্ধার সম্ভব হবে, কর ফাঁকির প্রবণতা কমবে এবং দেশে সুষ্ঠু কর সংস্কৃতি গড়ে উঠবে।


    রে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন