রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মেট্রোরেলের ২০ মিটারের মধ্যে ভবনমালিকদের কাছ থেকে অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানছেন মুশফিকুর রহিম ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী মিস ইউনিভার্সে দুই বিভাগে দর্শকভোটে সেরা সামিরা খান মাহি ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ মৃত্যু, হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’ অভিযান অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদে আট কর্মকর্তার রদবদল ‘একটা মারলে দুইটা মারব’, জামায়াত ছাড়ার হুঁশিয়ারি আমির হামজার হরমুজ থেকে উত্তর ভারত মহাসাগর পর্যন্ত নিয়ন্ত্রণের দাবি ইরানের ধানমন্ডিতে নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে দুই হাজার ভরি গয়না চুরি
  • শেষ মুহূর্তের গোলে মেসিদের বিদায় করে সেমিফাইনালে কলম্বাস

    শেষ মুহূর্তের গোলে মেসিদের বিদায় করে সেমিফাইনালে কলম্বাস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শেষ মুহূর্তের গোলে ইন্টার মায়ামিকে হারিয়ে এমএলএস কাপ প্লে-অফের ইস্টার্ন কনফারেন্স সেমিফাইনালে উঠেছে কলম্বাস ক্রু। স্কটস-মিরাকল গ্রো ফিল্ডে প্লে-অফের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকরা জিতেছে ১-০ গোলে।

    দুই ম্যাচের সিরিজে টানা দুই জয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে কলম্বাস। ম্যাচের নির্ধারিত সময়ের শেষ দিকে দুই দল যখন গোলের অপেক্ষায়, তখনই ইন্টার মায়ামির স্বপ্নভঙ্গ করেন সান্তিয়াগো রদ্রিগেজ।

    গোলমুখে তৈরি হওয়া জটলার মধ্যে বল পেয়ে দারুণ এক ভলিতে জালে পাঠান কলম্বাসের এই আক্রমণভাগের খেলোয়াড়। শেষ বাঁশি বাজার কয়েক মিনিট আগে পাওয়া এই গোলেই জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।

    এর আগে গত ২১ নভেম্বর সিরিজের প্রথম ম্যাচে নিজেদের মাঠে ইন্টার মায়ামিকে ৩-০ গোলে হারিয়েছিল কলম্বাস। ফলে দ্বিতীয় ম্যাচে জয় পেলেই পরের রাউন্ডে ওঠার সুযোগ ছিল তাদের। অন্যদিকে সিরিজে টিকে থাকতে লিওনেল মেসিদের জয়ের বিকল্প ছিল না।

    এই হারে ২০২৬ মৌসুমের প্লে-অফ থেকে বিদায় নিতে হলো বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামিকে। ২০২৩ সালে মেসি দলে যোগ দেওয়ার পর দ্বিতীয়বারের মতো প্রথম রাউন্ড থেকেই বিদায় নিল দলটি। এর আগে ২০২৪ সালে আটলান্টা ইউনাইটেডের কাছে তিন ম্যাচের সিরিজে হেরে প্লে-অফ থেকে ছিটকে গিয়েছিল তারা। এবার দুই ম্যাচেই শেষ হলো মায়ামির অভিযান।

    এ মৌসুমে মেসি করেছেন ২৬ গোল ও ১৭টি অ্যাসিস্ট। জিতেছেন এমএলএসের গোল্ডেন বুটও। তবে তাঁর ব্যক্তিগত সাফল্য দলকে শিরোপা ধরে রাখার পথে এগিয়ে নিতে পারেনি।

    অন্যদিকে সেপ্টেম্বরের শুরুতে লিগের তলানিতে থাকা কলম্বাস ক্রু দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। টানা আট জয় এবং শেষ ১২ ম্যাচে ১০ জয়ের ধারায় তারা জায়গা করে নিয়েছে ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে।

    এখন ২০২৭ মৌসুমের প্রস্তুতিতে মনোযোগ দিতে হবে ইন্টার মায়ামিকে। নতুন মৌসুমে এমএলএসের পাশাপাশি কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ ও লিগস কাপেও খেলবে দলটি। আগামী ১৯ ফেব্রুয়ারি এফসি সিনসিনাটির বিপক্ষে নিজেদের মাঠে ম্যাচ দিয়ে নতুন এমএলএস অভিযান শুরু করবে মায়ামি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন